গর্ভাবস্থায় ডায়াবেটিস, থাইরয়েড ও অ্যাড্রিনালসহ বিভিন্ন এন্ডোক্রাইন বা হরমোনজনিত রোগ মা ও অনাগত সন্তানের জন্য মারাত্মক স্বাস্থ্যঝুঁকি তৈরি করতে পারে। এসব ঝুঁকি কমাতে প্রসূতি ও এন্ডোক্রাইন বিশেষজ্ঞদের মধ্যে সমন্বয় এবং চিকিৎসকদের আধুনিক প্রশিক্ষণের ওপর গুরুত্বারোপ করেছেন দেশের শীর্ষস্থানীয় চিকিৎসকেরা।
সম্প্রতি রাজধানীর একটি অনুষ্ঠানে বাংলাদেশ এন্ডোক্রাইন সোসাইটির (বিইএস) উদ্যোগে আয়োজিত এক বৈজ্ঞানিক সেমিনারে বিশেষজ্ঞরা এসব কথা বলেন। অনুষ্ঠানে জানানো হয়, গর্ভাবস্থায় হরমোনজনিত সমস্যার সঠিক ব্যবস্থাপনা না হলে তা শিশুর স্বাভাবিক বিকাশ ব্যাহত করতে পারে। বিশেষ করে থাইরয়েড ক্যানসারের ইতিহাস থাকা নারী বা গ্রেভস ডিজিজে আক্রান্তদের ক্ষেত্রে বিশেষ সতর্কতার প্রয়োজন রয়েছে।
সেমিনারে বিশেষজ্ঞরা বলেন, বর্তমান সময়ে হরমোনজনিত সমস্যা প্রকট আকার ধারণ করছে। তাই গর্ভবতী নারীদের নিয়মিত স্ক্রিনিংয়ের আওতায় আনা এবং যেকোনো জটিলতায় বিশেষজ্ঞ চিকিৎসকদের সমন্বিত পরামর্শ গ্রহণ করা জরুরি। আধুনিক চিকিৎসা পদ্ধতি ও কেসভিত্তিক ব্যবস্থাপনার মাধ্যমে এই ঝুঁকি অনেকাংশেই কমিয়ে আনা সম্ভব।
রিপোর্টারের নাম 

























