বন্যা ও বন্যা-পরবর্তী সময়ে পানিবাহিত রোগের প্রাদুর্ভাব এবং স্বাস্থ্যঝুঁকি বহুগুণ বেড়ে যায়। এই সময়ে নিজেকে নিরাপদ রাখতে সবচেয়ে জরুরি হলো বিশুদ্ধ পানির নিশ্চয়তা। পানি অন্তত ১৫ থেকে ২০ মিনিট ফুটিয়ে পান করা উচিত। ফোটানোর সুযোগ না থাকলে পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বা ফিটকিরি ব্যবহার করতে হবে। কোনোভাবেই বাসি বা বন্যার পানিতে ভেজা খাবার খাওয়া যাবে না।
এছাড়া চর্মরোগ ও সাপের কামড় থেকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। বন্যার নোংরা পানি থেকে ওঠার পর শরীর সাবান দিয়ে ধুয়ে শুকিয়ে নিতে হবে। রাতে চলাচলের সময় টর্চলাইট ব্যবহার এবং উঁচু স্থানে ঘুমানো প্রয়োজন। সাপে কাটলে ওঝার কাছে না গিয়ে দ্রুত নিকটস্থ সরকারি হাসপাতালে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে, যেখানে বিনামূল্যে অ্যান্টি-ভেনম পাওয়া যায়।
রিপোর্টারের নাম 

























