ঢাকা ১০:০০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ইরানের ১৭০টির বেশি সামরিক স্থাপনায় দুই দিনে হামলার দাবি যুক্তরাষ্ট্রের, উত্তেজনা বৃদ্ধি

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৮:৫৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করেছে যে, গত দুই দিনে ইরানের উপকূলীয় এলাকায় হরমুজ প্রণালির কাছে ১৭০টির বেশি সামরিক লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। দ্য নিউ ইয়র্ক টাইমসের প্রতিবেদনে সেন্টকমের বরাত দিয়ে বলা হয়েছে, এসব হামলার লক্ষ্যবস্তুর মধ্যে ছিল ইরানের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা, ড্রোন ও ক্ষেপণাস্ত্র সংরক্ষণাগার, সামরিক স্পিডবোট এবং সামরিক সরবরাহ অবকাঠামো।

সেন্টকমের পক্ষ থেকে জানানো হয়েছে, হরমুজ প্রণালিতে বাণিজ্যিক জাহাজে হামলা চালানোর ইরানের সক্ষমতা দুর্বল করাই ছিল এসব অভিযানের মূল উদ্দেশ্য। দ্য নিউ ইয়র্ক টাইমস আরও জানিয়েছে, সর্বশেষ দুই দিনের এই হামলার সংখ্যা গত জুনে যুক্তরাষ্ট্র-ইরান উত্তেজনা বৃদ্ধির সময় চালানো হামলার তুলনায় প্রায় ১৪ গুণ বেশি। এই ঘটনায় অঞ্চলে নতুন করে উত্তেজনা বাড়ার আশঙ্কা করা হচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আইনি বাধা কাটল: চট্টগ্রাম-২ আসনের বিজয়ী প্রার্থী সরোয়ার আলমগীরের গেজেট প্রকাশ

ইরানের ১৭০টির বেশি সামরিক স্থাপনায় দুই দিনে হামলার দাবি যুক্তরাষ্ট্রের, উত্তেজনা বৃদ্ধি

আপডেট সময় : ০৮:৫৫:১৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬