ঢাকা ০৭:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন সফরে যাচ্ছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ০৬:৩৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ১ বার পড়া হয়েছে

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আমন্ত্রণে দ্বিপাক্ষিক সফরে ওয়াশিংটন যাচ্ছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন। এই সফরকে সামনে রেখে বৈরুতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসার সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠকে মিলিত হন তিনি। বৈঠকে দক্ষিণ লেবাননের বর্তমান নিরাপত্তা পরিস্থিতি এবং প্রস্তাবিত সফরের বিভিন্ন দিক নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।

লেবাননের প্রেসিডেন্টের কার্যালয় থেকে জানানো হয়েছে, বৈঠকে জোসেফ আউন দক্ষিণ লেবাননে চলমান যুদ্ধবিরতি আরও শক্তিশালী করার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি যুক্তরাষ্ট্রকে আহ্বান জানান যেন তারা ইসরায়েলের ওপর চাপ প্রয়োগ করে হামলা বন্ধ এবং ওয়াশিংটনের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি চুক্তিটি পূর্ণাঙ্গভাবে বাস্তবায়ন নিশ্চিত করে। এছাড়া দখলকৃত লেবাননের বিভিন্ন এলাকায় ইসরায়েলি বাহিনীর ধ্বংসযজ্ঞ ও গোলাবর্ষণ বন্ধের দাবিও জানান তিনি।

বৈঠক শেষে মার্কিন রাষ্ট্রদূত মিশেল ইসা জানান, প্রেসিডেন্ট আউনের এই ওয়াশিংটন সফর লেবাননের স্থিতিশীলতা রক্ষায় প্রেসিডেন্ট ট্রাম্পের প্রতিশ্রুতিরই বহিঃপ্রকাশ। তিনি আরও জানান, আগামী ১৪-১৫ জুলাই ইতালির রোমে লেবানন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের প্রতিনিধিদের অংশগ্রহণে একটি ফলো-আপ বৈঠক অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী কয়েক দিনের মধ্যে একটি মার্কিন সামরিক প্রতিনিধি দল বৈরুত সফর করবে, যারা ইসরায়েলি বাহিনী প্রত্যাহারের পর নির্ধারিত এলাকাগুলো লেবাননের সেনাবাহিনীর কাছে হস্তান্তরের সমন্বয় করবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

গাজায় ইসরাইলি হামলায় ৮ ফিলিস্তিনি নিহত, ১৭ আহত

ট্রাম্পের আমন্ত্রণে ওয়াশিংটন সফরে যাচ্ছেন লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন

আপডেট সময় : ০৬:৩৫:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬