ঢাকা ১১:৪০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

পাবনার চাটমোহরে ভ্যানচালককে গলা কেটে হত্যা

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১০:২২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬
  • ২ বার পড়া হয়েছে

পাবনার চাটমোহরে নাসের আলী (৪৪) নামের এক ভ্যানচালককে নৃশংসভাবে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। বুধবার রাতে উপজেলার ছাইকোলা ইউনিয়নের বোয়াইলমারী গোরস্থান সংলগ্ন এলাকায় এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহত নাসের হরিপুর ইউনিয়নের আগশোইল টলটলিপাড়া গ্রামের মৃত খোরশেদ আলীর ছেলে বলে জানা গেছে।

স্থানীয় সূত্রে জানা যায়, রাতে নির্জন স্থানে রক্তাক্ত অবস্থায় তাকে পড়ে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। চাটমোহর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অলিউর রহমান জানান, পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে এবং ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। হত্যাকাণ্ডের কারণ উদঘাটন ও জড়িতদের শনাক্ত করতে পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করেছে। ঘটনাস্থল পরিদর্শন করেছেন পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

রোহিঙ্গা ক্যাম্পে মর্মান্তিক হত্যাকাণ্ড: স্বামীর ছুরিকাঘাতে স্ত্রী ও শিশুপুত্র নিহত, অপর সন্তান গুরুতর আহত

পাবনার চাটমোহরে ভ্যানচালককে গলা কেটে হত্যা

আপডেট সময় : ১০:২২:০০ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ৯ জুলাই ২০২৬