যুক্তরাষ্ট্রের প্রতি চরম হুঁশিয়ারি উচ্চারণ করেছে ইরান। দেশটির সংসদীয় পররাষ্ট্রনীতি ও জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজায়ি সাফ জানিয়ে দিয়েছেন, ইরানের ওপর কোনো ধরনের হামলা চালানো হলে একজন মার্কিন সেনাও জীবিত ফিরতে পারবে না। সম্প্রতি তুরস্কের আঙ্কারায় অনুষ্ঠিত ন্যাটো শীর্ষ সম্মেলনে ডোনাল্ড ট্রাম্প ইরানের খার্গ দ্বীপে হামলার হুমকি দেওয়ার পর এই কঠোর প্রতিক্রিয়া দেখালো তেহরান।
নিজের সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ (সাবেক টুইটার) দেওয়া এক পোস্টে রেজায়ি মার্কিন সামরিক বাহিনীকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেন। তিনি লিখেন, ইরান মার্কিন বাহিনীর যেকোনো আগ্রাসনের জবাব দিতে সম্পূর্ণ প্রস্তুত। ট্রাম্পের আগ্রাসী মন্তব্যের পর ইরানের এই অনড় অবস্থান মধ্যপ্রাচ্যের রাজনৈতিক অঙ্গনে নতুন করে উত্তেজনা ছড়িয়ে দিয়েছে।
বিশ্লেষকরা মনে করছেন, ওয়াশিংটন ও তেহরানের মধ্যকার দীর্ঘদিনের বিরোধ এই পাল্টাপাল্টি হুমকির ফলে আরও জটিল আকার ধারণ করতে পারে। ট্রাম্পের সামরিক পদক্ষেপের হুমকির বিপরীতে ইরানের এই কড়া জবাব দুই দেশের মধ্যে যুদ্ধের আশঙ্কাকে আরও বাড়িয়ে দিচ্ছে বলে মনে করছেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞরা।
রিপোর্টারের নাম 























