ঢাকা ১২:০৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

টানা অতিবৃষ্টি ও বৈরী আবহাওয়ার কারণে রাঙামাটি জেলার সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা করা হয়েছে। বৃহস্পতিবার (৯ জুলাই) জেলার কোনো প্রাথমিক বিদ্যালয়ে শ্রেণি কার্যক্রম অনুষ্ঠিত হবে না। তবে শিক্ষকদের দাপ্তরিক কাজের সুবিধার্থে বিদ্যালয়গুলোর অফিস কক্ষ খোলা থাকবে।

জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মো. কফিল উদ্দিন এই সিদ্ধান্তের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, ভারী বর্ষণের ফলে পাহাড় ধসের ঝুঁকি তৈরি হয়েছে এবং নদীপথে পাহাড়ি ঢল দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে কোমলমতি শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত অত্যন্ত ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। শিশুদের জানমালের নিরাপত্তার কথা বিবেচনা করেই এই সতর্কতামূলক পদক্ষেপ নেওয়া হয়েছে।

আবহাওয়া অফিসের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় রাঙামাটিতে উল্লেখযোগ্য পরিমাণ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। বুধবার সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত জেলায় ৮৮ দশমিক ১ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে, যা জনজীবনে স্থবিরতা নামিয়ে এনেছে। পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

আল্লাহ-ই আমার জন্য যথেষ্ট: ম্যাচ শেষে লাইভ টিভিতে কাঁদলেন মিশরীয় স্ট্রাইকার

দুর্যোগপূর্ণ আবহাওয়ায় রাঙামাটির সব প্রাথমিক বিদ্যালয় বন্ধ ঘোষণা

আপডেট সময় : ১০:৪৭:৫৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬