ঢাকা ১১:৪১ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

ঢাকা-১৫ আসনের উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদ ভবনে উচ্চপর্যায়ের সমন্বয় সভা

রাজধানীর ঢাকা-১৫ সংসদীয় এলাকার টেকসই উন্নয়ন এবং বিদ্যমান নাগরিক সমস্যা নিরসনে সংসদ ভবনে এক গুরুত্বপূর্ণ আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রধানমন্ত্রীর বিশেষ নির্দেশনায় আয়োজিত এই সভায় ওই এলাকার অবকাঠামোগত উন্নয়ন এবং জনভোগান্তি দূর করার বিষয়ে বিস্তারিত রূপরেখা প্রণয়ন করা হয়।

বুধবার (৮ জুলাই) বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমানের সংসদ ভবনস্থ কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় এলাকার রাস্তাঘাট সংস্কার, ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়ন এবং ফুটপাত পুনর্নির্মাণের ওপর গুরুত্বারোপ করা হয়। এ সময় গ্যাস, বিদ্যুৎ ও সুপেয় পানি সরবরাহের নিরবচ্ছিন্ন সেবা নিশ্চিত করার পাশাপাশি আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। জনদুর্ভোগ কমাতে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে সভায়।

আলোচনা সভায় স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলমসহ সরকারের উচ্চপর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এতে আরও অংশ নেন স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহিদুল হাসান, ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক আমিনুল হক, ডেসকোর ব্যবস্থাপনা পরিচালক এবং তিতাস গ্যাসসহ বিভিন্ন সেবা সংস্থার প্রধান ও প্রতিনিধিরা। জনকল্যাণে গৃহীত এসব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

যুক্তরাষ্ট্রের ‘দুঃসাহসিকতার’ দাঁতভাঙা জবাব দেওয়ার হুঁশিয়ারি ইরানের

ঢাকা-১৫ আসনের উন্নয়নে প্রধানমন্ত্রীর নির্দেশে সংসদ ভবনে উচ্চপর্যায়ের সমন্বয় সভা

আপডেট সময় : ১০:৪০:০৩ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬