ঢাকা ০১:৩৩ অপরাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬

আর্জেন্টিনার কাছে হারের পর রেফারির সিদ্ধান্তে সালাহর অসন্তোষ

বিশ্বকাপের নকআউট পর্বে আর্জেন্টিনার বিপক্ষে নাটকীয়ভাবে হেরে বিদায় নিয়েছে মিসর। ২-০ গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত ৩-২ ব্যবধানে হার মানতে হয় তাদের। এই পরাজয়ের পর সরাসরি রেফারিকে দায়ী না করলেও নিজের ক্ষোভ ও অসন্তোষ লুকাতে পারেননি মিসরীয় অধিনায়ক মোহাম্মদ সালাহ।

ম্যাচ পরবর্তী প্রতিক্রিয়ায় সালাহ বলেন, প্রথমার্ধে এবং দ্বিতীয়ার্ধের অনেকটা সময় তারা দারুণ খেলেছেন। কিন্তু ছোট কিছু ভুল এবং রেফারির কয়েকটি বিতর্কিত সিদ্ধান্ত ম্যাচের মোড় ঘুরিয়ে দিয়েছে। সালাহর দাবি, তাদের একটি বৈধ গোল বাতিল করা হয়েছে এবং একটি নিশ্চিত পেনাল্টি থেকেও বঞ্চিত করা হয়েছে। অন্যদিকে, সেই মুহূর্তেই পাল্টা আক্রমণে গোল পেয়ে যায় আর্জেন্টিনা।

৩৪ বছর বয়সী এই তারকা আরও জানান, ম্যাচ শেষে কোচ তাদের পারফরম্যান্সে সন্তুষ্ট ছিলেন। আপাতত এই বিশ্বকাপের অর্জনগুলোকে সঙ্গী করেই ভবিষ্যতে আরও ভালো করার প্রত্যয় ব্যক্ত করেছেন এই ফরোয়ার্ড। লিওনেল মেসির জাদুকরী প্রত্যাবর্তনে আর্জেন্টিনা কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করলেও সালাহর কণ্ঠে ঝরেছে আক্ষেপ।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইরানে মার্কিন হামলার যৌক্তিকতা তুলে ধরলেন ন্যাটো মহাসচিব

আর্জেন্টিনার কাছে হারের পর রেফারির সিদ্ধান্তে সালাহর অসন্তোষ

আপডেট সময় : ১২:১৫:৪৭ অপরাহ্ন, বুধবার, ৮ জুলাই ২০২৬