ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

এলজিইডিতে পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সম্প্রতি ‘পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষাবিষয়ক কর্মপরিকল্পনা প্রণয়ন’ শীর্ষক একটি গুরুত্বপূর্ণ দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করেছে। এলজিইডির ‘ক্লাইমেট রেজিলিয়েন্ট ইনফ্রাস্ট্রাকচার মেইনস্ট্রিমিং প্রকল্প (ক্রিম্প)’-এর উদ্যোগে এই কর্মশালাটি ৫ ও ৬ জুলাই এলজিইডি সদর দপ্তরের আরডিইডি ভবনের সেমিনার কক্ষে অনুষ্ঠিত হয়।

কর্মশালার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এলজিইডির অতিরিক্ত প্রধান প্রকৌশলী এবং ক্লাইমেট রেজিলিয়েন্ট লোকাল ইনফ্রাস্ট্রাকচার সেন্টার (ক্রিলিক)-এর পরিচালক মো. আজহারুল ইসলাম। মানবসম্পদ, পরিবেশ ও জেন্ডার শাখার তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ছয়ফুদ্দীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। ক্রিম্প প্রকল্পের পরিচালক মো. আব্দুল খালেক কর্মশালার প্রেক্ষাপট ও মূল উদ্দেশ্য বিস্তারিতভাবে তুলে ধরেন।

দুই দিনের এই প্রশিক্ষণে মূল প্রশিক্ষক হিসেবে কেএফডব্লিউ (KfW)-এর আন্তর্জাতিক পরামর্শক সেবাস্তিয়েন ফ্রাওনেট উপস্থিত ছিলেন। এ সময় কেএফডব্লিউ-এর আরবান পোর্টফোলিও কো-অর্ডিনেটর শেখ তৌহিদুর রহমানও উপস্থিত ছিলেন। প্রশিক্ষণে কর্মক্ষেত্রের সম্ভাব্য ঝুঁকি শনাক্তকরণ, ঝুঁকি মূল্যায়ন ও নিয়ন্ত্রণ, জরুরি পরিস্থিতি মোকাবিলা, সচেতনতা বৃদ্ধি এবং পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা কার্যক্রমের অগ্রগতি মূল্যায়নের জন্য কার্যসম্পাদন সূচক নির্ধারণের মতো বিষয়গুলো নিয়ে পুঙ্খানুপুঙ্খ আলোচনা করা হয়। বাস্তব প্রয়োগ প্রদর্শনের জন্য ব্যবহারিক অনুশীলন ও মতবিনিময় পর্বেরও আয়োজন করা হয়।

এই গুরুত্বপূর্ণ কর্মশালায় ভোলা, বরগুনা ও সাতক্ষীরা জেলার এলজিইডির নির্বাহী প্রকৌশলী, সিনিয়র সহকারী প্রকৌশলী ও সহকারী প্রকৌশলীবৃন্দ অংশ নেন। এছাড়া, সাতক্ষীরা পৌরসভার নির্বাহী প্রকৌশলী, ডিএসএম পরামর্শক প্রতিষ্ঠানের বিশেষজ্ঞবৃন্দ, ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তাগণ এবং ক্রিম্প ও ক্রিলিকের সংশ্লিষ্ট প্রকৌশলীরাও প্রশিক্ষণে অংশগ্রহণ করেন।

সমাপনী অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে অতিরিক্ত প্রধান প্রকৌশলী মো. আজহারুল ইসলাম বলেন, “আমাদের প্রকৌশলী ও মাঠপর্যায়ের কর্মীরা প্রতিদিন বিভিন্ন চ্যালেঞ্জপূর্ণ পরিবেশে কাজ করেন। নির্মাণাধীন প্রকল্প এলাকায় ভৌত ঝুঁকির মাত্রা অনেক বেশি। তাই প্রকৌশলী ও শ্রমিকদের নিরাপত্তা নিশ্চিত করা কোনো ঐচ্ছিক বিষয় নয়; এটি আমাদের নৈতিক ও পেশাগত দায়িত্ব।” তিনি আরও উল্লেখ করেন যে, এই প্রশিক্ষণ থেকে অর্জিত জ্ঞান কেবল কাগজে-কলমেই সীমাবদ্ধ না রেখে বাস্তব কর্মক্ষেত্রে প্রয়োগ করতে হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডে এইচএসসির ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ২ সহস্রাধিক শিক্ষার্থী, বহিষ্কার ৩

এলজিইডিতে পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষাবিষয়ক প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন

আপডেট সময় : ০৮:৫৪:১৪ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬