ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

শিক্ষার মানোন্নয়নে কঠোর নজরদারি ও সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

শিক্ষার সামগ্রিক মানোন্নয়নে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোকে কঠোর নজরদারির আওতায় আনার নির্দেশ দিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। সোমবার জাতীয় শিক্ষা ব্যবস্থাপনা একাডেমিতে (নায়েম) ‘২১০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন’ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই নির্দেশনা দেন।

শিক্ষামন্ত্রী বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর সঠিক কার্যকারিতা নিশ্চিত করতে প্রতিটি শ্রেণিকক্ষে সিসিটিভি ক্যামেরা স্থাপন করতে হবে। এর মাধ্যমে শ্রেণিকক্ষে পাঠদান সঠিকভাবে হচ্ছে কি না, তা পর্যবেক্ষণ করা সম্ভব হবে। এছাড়াও একটি কেন্দ্রীয় মনিটরিং সেল গঠনের ওপর জোর দেন তিনি, যেখান থেকে যেকোনো সময় যেকোনো ক্লাসরুম পর্যবেক্ষণ করা যাবে।

শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ প্রসঙ্গে মন্ত্রী জানান, দেশের অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের টয়লেট অস্বাস্থ্যকর ও অপরিচ্ছন্ন থাকে, যা শিক্ষক-শিক্ষার্থীদের জন্য অস্বস্তিকর। তিনি শতভাগ শিক্ষাপ্রতিষ্ঠানের টয়লেট পরিচ্ছন্ন ও স্বাস্থ্যসম্মত রাখার নির্দেশ দেন এবং এ বিষয়ে কোনো অবহেলা সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি দেন।

শিক্ষকদের মর্যাদা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করে এহছানুল হক মিলন বলেন, শিক্ষার মান বাড়াতে হলে শিক্ষকদের মর্যাদা বাড়াতে হবে। শিক্ষকতা পেশায় যাতে মেধাবীরা আগ্রহী হন, সেজন্য শিক্ষা কাঠামোতে প্রয়োজনীয় পরিবর্তন আনতে হবে।

নায়েমের মহাপরিচালক অধ্যাপক ড. ওয়াসীম মো. মেজবাহুল হকের সভাপতিত্বে আয়োজিত এই অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের অতিরিক্ত সচিব মো. শাহজাহান মিয়া এবং মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মঈনুদ্দিন আল মাহমুদ সোহেল বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম বোর্ডে এইচএসসির ইংরেজি পরীক্ষায় অনুপস্থিত ২ সহস্রাধিক শিক্ষার্থী, বহিষ্কার ৩

শিক্ষার মানোন্নয়নে কঠোর নজরদারি ও সিসিটিভি স্থাপনের নির্দেশ শিক্ষামন্ত্রীর

আপডেট সময় : ০৮:৫৬:০৬ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬