ঢাকা ০৭:১৫ অপরাহ্ন, সোমবার, ০৬ জুলাই ২০২৬

এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে অনুপস্থিত ৩৩ হাজার পরীক্ষার্থী, বহিষ্কৃত ৪৮

চলমান এইচএসসি ও সমমান পরীক্ষার তৃতীয় দিনে গত দুই দিনের তুলনায় পরীক্ষার্থী অনুপস্থিতির হার ও বহিষ্কারের সংখ্যা বেড়েছে। সোমবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে অনুষ্ঠিত পরীক্ষায় মোট ৩৩ হাজার ১২৯ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। এ দিন নিয়ম বহির্ভূত কর্মকাণ্ডের দায়ে ৪৮ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির পরিসংখ্যান অনুযায়ী, গত শনিবারের তুলনায় এই সংখ্যা উল্লেখযোগ্যভাবে বেশি।

তথ্যমতে, সোমবার ৯টি সাধারণ শিক্ষা বোর্ডে ইংরেজি প্রথম পত্রের পরীক্ষা অনুষ্ঠিত হয়। এতে ৯ লাখ ৯৭ হাজার ২১ জন পরীক্ষার্থীর মধ্যে অংশ নেন ৯ লাখ ৭১ হাজার ৯৮৭ জন। অনুপস্থিত ছিলেন ২৫ হাজার ৩৪ জন। অন্যদিকে, মাদ্রাসা শিক্ষা বোর্ডের অধীনে ৫ হাজার ১৫২ জন এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে ২ হাজার ৯৪৩ জন শিক্ষার্থী অনুপস্থিত ছিলেন। বহিষ্কারের তালিকায় সবচেয়ে বেশি ঢাকা বোর্ডের ১০ জন এবং কুমিল্লা বোর্ডের ৮ জন শিক্ষার্থী রয়েছেন।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার থেকে শুরু হওয়া এবারের এইচএসসি পরীক্ষায় সারা দেশের ২ হাজার ৬৯৭টি কেন্দ্রে মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন। প্রশ্নফাঁস রোধে কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে আগামী ৮ আগস্ট পর্যন্ত লিখিত পরীক্ষা এবং ১৫ আগস্টের মধ্যে ব্যবহারিক পরীক্ষা সম্পন্ন করার পরিকল্পনা রয়েছে শিক্ষা বোর্ডগুলোর।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মূল্যস্ফীতিতে কিছুটা স্বস্তি: জুনে কমে দাঁড়িয়েছে ৯.১৬ শতাংশে

এইচএসসি পরীক্ষার তৃতীয় দিনে অনুপস্থিত ৩৩ হাজার পরীক্ষার্থী, বহিষ্কৃত ৪৮

আপডেট সময় : ০৫:২০:৫০ অপরাহ্ন, সোমবার, ৬ জুলাই ২০২৬