ঢাকা ১২:২৬ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

খামেনির জানাজা নিয়ে ট্রাম্পের মন্তব্যে ইরানের তীব্র প্রতিক্রিয়া: ‘নেই সভ্যতা, নেই সম্মান’

সাবেক মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি এক মন্তব্যে বলেছেন, তিনি চাইলে আয়াতুল্লাহ আলি খামেনির জানাজায় অংশ নেওয়া সবাইকে ‘নিশ্চিহ্ন’ করে দিতে পারতেন। তার এমন ঔদ্ধত্যপূর্ণ বক্তব্যের প্রতিক্রিয়ায় আর্মেনিয়ায় অবস্থিত ইরানের দূতাবাস একটি বিবৃতি প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে মানুষকে হত্যা করা গেলেও তার আদর্শকে নিশ্চিহ্ন করা যায় না।

সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে ইরান দূতাবাস উল্লেখ করে, ‘মানুষকে হত্যা করা যায়, কিন্তু আদর্শ হত্যা করা যায় না। আপনি আয়াতুল্লাহ খামেনিকে হত্যা করেছেন, কিন্তু আসলে আপনি এমন একটি সুগন্ধির বোতল ভেঙেছেন, যার সুবাস চারদিকে ছড়িয়ে পড়েছে।’ বিবৃতিতে আরও বলা হয়, ‘আপনি (ট্রাম্প) এসব বিষয় বুঝবেন না, কারণ আপনার না আছে সভ্যতা, না ইতিহাস, না সম্মান।’

এই পোস্টে ট্রাম্পের একটি সাক্ষাৎকারও উল্লেখ করা হয়েছে, যেখানে তিনি সংবাদমাধ্যম এক্সিওসকে বলেন, ‘ইরান ও যুক্তরাষ্ট্র আলোচনা সাময়িকভাবে বন্ধ রাখতে সম্মত হয়েছে। আয়াতুল্লাহ খামেনির দাফন অনুষ্ঠান শেষ হলে আবার আলোচনা শুরু হবে।’ ট্রাম্প আরও যোগ করেন, ‘তারা সবাই এক জায়গায় আছে। একটি হামলাতেই আমরা সবাইকে শেষ করে দিতে পারি। কিন্তু আমরা তা করব না, কারণ তাহলে আলোচনার জন্য আর কেউ থাকবে না।’ খামেনির শেষ বিদায়ে এত বিপুল মানুষের উপস্থিতি দেখে ট্রাম্প অবাক হয়েছিলেন, কারণ তার ধারণা ছিল খামেনি সাধারণ মানুষের কাছে খুব একটা জনপ্রিয় ছিলেন না।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের শেষ ষোলোয় প্যারাগুয়ের আচরণ ‘লজ্জাজনক’, ক্ষুব্ধ ফুটবল কিংবদন্তিরা

খামেনির জানাজা নিয়ে ট্রাম্পের মন্তব্যে ইরানের তীব্র প্রতিক্রিয়া: ‘নেই সভ্যতা, নেই সম্মান’

আপডেট সময় : ১০:৫২:৩৪ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬