ঢাকা ১২:৫৯ অপরাহ্ন, রবিবার, ০৫ জুলাই ২০২৬

বাবুগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক, ১৫ দিনের কারাদণ্ড

বরিশালের বাবুগঞ্জ উপজেলায় ইয়াবাসহ জসীম উদ্দীন মিঠু (৩০) নামে এক মাদক কারবারিকে আটক করেছে প্রশাসন। রোববার রাতে উপজেলার কেদারপুর ইউনিয়নের দক্ষিণ ভূতেরদিয়া এলাকায় অভিযান চালিয়ে তাকে হাতেনাতে ধরা হয়। আটক মিঠু ওই এলাকার বাবুল হাওলাদারের ছেলে।

গোপন সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তার কাছ থেকে অবৈধ মাদকদ্রব্য ইয়াবা উদ্ধার করা হয়। পরে আটক আসামিকে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বাবুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আসমা উল হুসনা তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ১০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।

বাবুগঞ্জ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, সমাজ থেকে মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর এই ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে সরকারের জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে তারা সর্বদা তৎপর রয়েছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের শেষ ষোলোয় প্যারাগুয়ের আচরণ ‘লজ্জাজনক’, ক্ষুব্ধ ফুটবল কিংবদন্তিরা

বাবুগঞ্জে ইয়াবাসহ মাদক কারবারি আটক, ১৫ দিনের কারাদণ্ড

আপডেট সময় : ১১:৫৯:২২ পূর্বাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬