গ্রেপ্তার হওয়ার আশঙ্কায় নিউ ইয়র্ক সফর বাতিল করেছেন ইসরাইলের জাতীয় নিরাপত্তামন্ত্রী ইতামার বেন গভির। ‘ইউনাইটেড ন্যাশনস চিফস অব পুলিশ সামিটে’ অংশ নিতে তার নিউ ইয়র্কে যাওয়ার কথা ছিল। ইসরাইলি সংবাদমাধ্যম হারেৎজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বেন গভিরের বিরুদ্ধে সম্ভাব্য বিক্ষোভ এবং যুক্তরাষ্ট্রে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার চেষ্টার আশঙ্কার কারণেই এই সফর বাতিল করা হয়েছে। নিরাপত্তাসংশ্লিষ্ট সূত্রের বরাত দিয়ে এই খবর প্রকাশ করা হয়েছে।
এদিকে, মানবাধিকার সংগঠন হিন্দ রজব ফাউন্ডেশন এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। তাদের দাবি, তারা এবং অন্যান্য মানবাধিকার সংগঠন কর্তৃক গৃহীত আইনি পদক্ষেপের ফলস্বরূপই এই সফর বাতিল হয়েছে।
সংগঠনটি আরও বলেছে, ইসরাইলের রাজনৈতিক ও সামরিক নেতারা এখন আর বিদেশে গিয়ে নিজেদের আইনি তদন্ত বা জবাবদিহিতার ঊর্ধ্বে রাখতে পারবেন বলে মনে করতে পারবেন না।
রিপোর্টারের নাম 























