ঢাকা ১০:৪৯ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

ঈশ্বরদীর সাবেক মেয়র ও বিএনপি নেতা মোকলেছুর রহমান বাবলুর ইন্তেকাল

পাবনার ঈশ্বরদী পৌরসভার তিনবারের সাবেক মেয়র এবং বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য মোকলেছুর রহমান বাবলু আর নেই। শনিবার দুপুরে ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় ৬৬ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ছোট ভাই মাহাবুবুর রহমান পলাশ।

পারিবারিক সূত্রে জানা গেছে, বর্ষীয়ান এই রাজনীতিবিদ দীর্ঘদিন ধরে হৃদরোগ ও কিডনি জটিলতাসহ বিভিন্ন শারীরিক সমস্যায় ভুগছিলেন। শনিবার দুপুরে নিজ বাসভবনে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাঁকে দ্রুত হাসপাতালে নেওয়া হয়, তবে কর্তব্যরত চিকিৎসকরা তাঁকে মৃত ঘোষণা করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন। শনিবার রাত ১০টায় ঈশ্বরদী লোকো ফুটবল মাঠে জানাজা শেষে কেন্দ্রীয় কবরস্থানে তাঁকে দাফন করা হবে।

মোকলেছুর রহমান বাবলু ১৯৯৪ সালে ঈশ্বরদী রেলওয়ে স্টেশনে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী শেখ হাসিনার ট্রেনবহরে হামলা মামলার অন্যতম আসামি ছিলেন। ওই মামলায় তিনি দীর্ঘ সাড়ে পাঁচ বছর কারাভোগ করেন এবং এক পর্যায়ে মৃত্যুদণ্ডপ্রাপ্ত হন। তবে ২০২৪ সালে মামলাটি খারিজ হলে তিনি সমস্ত অভিযোগ থেকে অব্যাহতি পান। তাঁর মৃত্যুতে স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক আবু তালেব মন্ডলসহ পাবনা জেলা ও ঈশ্বরদী উপজেলা বিএনপির নেতৃবৃন্দ গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে ধেয়ে আসছে সুপার টাইফুন ‘বাভি’, গুয়াম ও মারিয়ানায় জরুরি অবস্থা জারি

ঈশ্বরদীর সাবেক মেয়র ও বিএনপি নেতা মোকলেছুর রহমান বাবলুর ইন্তেকাল

আপডেট সময় : ০৯:০৪:৪২ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬