লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার জীমনাল সীমান্তে ভারতীয় এক নাগরিককে বাংলাদেশে পুশইন করার চেষ্টা নস্যাৎ করে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও স্থানীয় বাসিন্দারা। শুক্রবার বিকেলে উপজেলার ৩ নম্বর ওয়ার্ডের নয়াবাড়ী এলাকায় এই ঘটনা ঘটে।
বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, রংপুর ব্যাটালিয়ন ৫১ বিজিবির আওতাধীন সীমান্ত পিলার ৮১৮-৮১৯-এর কাছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) বাগডোবরা ক্যাম্পের সদস্যরা এক নাগরিককে অবৈধভাবে বাংলাদেশে পাঠানোর চেষ্টা করে। বিষয়টি টের পেয়ে বিজিবির টহল দল ও স্থানীয়রা তাৎক্ষণিক প্রতিরোধ গড়ে তোলে।
জনতা ও বিজিবির কঠোর অবস্থানের মুখে বিএসএফ সদস্যরা পিছু হটতে বাধ্য হয় এবং ওই ব্যক্তিকে নিয়ে পুনরায় ভারতের অভ্যন্তরে ফিরে যায়। সীমান্ত এলাকায় যেকোনো ধরনের অনুপ্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।
রিপোর্টারের নাম 
























