ঢাকা ০২:২৭ অপরাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে স্থবিরতা: দুই বছরেও বাস্তবায়ন হয়নি অধিকাংশ প্রকল্প

ছাত্র-জনতার অভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) প্রশাসনের নেওয়া উদ্যোগগুলো দুই বছর পার হলেও আলোর মুখ দেখেনি। শহীদ আবু সাঈদকে ঘিরে একটি পূর্ণাঙ্গ ও স্থায়ী স্মৃতিচিহ্ন নির্মাণের ঘোষণা দেওয়া হলেও বাস্তবে তার কোনো অগ্রগতি নেই। অধিকাংশ কাজই এখন পর্যন্ত কেবল দাপ্তরিক নথিপত্রেই সীমাবদ্ধ রয়েছে, যা সাধারণ শিক্ষার্থী ও আবু সাঈদের সহযোদ্ধাদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে।

সরেজমিনে ক্যাম্পাস ঘুরে দেখা যায়, বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারে ‘শহীদ আবু সাঈদ কর্নার’ এবং ১ নম্বর গেটটি ‘শহীদ আবু সাঈদ গেট’ হিসেবে নাম দেওয়া হলেও স্থায়ী কোনো স্থাপনা গড়ে ওঠেনি। এক বছর আগে ‘শহীদ আবু সাঈদ জুলাই স্মৃতি জাদুঘর’-এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হলেও নির্মাণকাজে কোনো দৃশ্যমান অগ্রগতি নেই। এমনকি তোরণ নির্মাণের কাজও ঝুলে আছে। গত বছরের জুলাই মাসে অন্তর্বর্তী সরকারের উপদেষ্টারা ভিত্তিপ্রস্তর স্থাপন করলেও বর্তমানে সেটি অযত্নে পড়ে রয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, মাঝেমধ্যে মাটি পরীক্ষা বা ছোটখাটো কার্যক্রম দেখা গেলেও মূল প্রকল্পগুলো কার্যত স্থবির হয়ে আছে। দূর-দূরান্ত থেকে আসা দর্শনার্থীরা শহীদ আবু সাঈদের স্মৃতিবিজড়িত স্থান দেখতে এসে স্থায়ী কোনো স্থাপনা না পেয়ে হতাশ হয়ে ফিরে যাচ্ছেন। তবে বিশ্ববিদ্যালয় প্রশাসন দাবি করেছে, শিক্ষা মন্ত্রণালয় এবং ইউজিসির সঙ্গে সমন্বয় করে প্রকল্পের নকশা ও বাজেটের কাজ এগিয়ে চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

সরকারি কর্মচারীদের নতুন পে-স্কেল বাস্তবায়ন: ধাপে ধাপে বাড়বে বেতন

শহীদ আবু সাঈদের স্মৃতি সংরক্ষণে স্থবিরতা: দুই বছরেও বাস্তবায়ন হয়নি অধিকাংশ প্রকল্প

আপডেট সময় : ০১:০৭:৩৭ অপরাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬