ঢাকা ০৮:২০ পূর্বাহ্ন, শনিবার, ০৪ জুলাই ২০২৬

পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রধান কার্যালয় দখল: বিদ্রোহী গোষ্ঠীর দাবি ‘আসল তৃণমূল’

কলকাতায় তৃণমূল কংগ্রেসের প্রধান কার্যালয় ‘তৃণমূল ভবন’ দখল করে নিয়েছে দলটির বিদ্রোহী নেতারা। শুক্রবার বিকেলে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে নিজেদেরকে ‘আসল তৃণমূল কংগ্রেস’ দাবি করে তারা এই কার্যালয়ের নিয়ন্ত্রণ গ্রহণ করেন।

কার্যালয় দখলের পর ভবনের পুরোনো ব্যানার সরিয়ে ফেলা হয়। সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের নামের পরিবর্তে হাওড়ার বিধায়ক অরূপ রায়কে দলের নতুন সর্বভারতীয় সভাপতি হিসেবে ঘোষণা করে নতুন ব্যানার লাগানো হয়েছে। বিদ্রোহী গোষ্ঠীর দাবি, পশ্চিমবঙ্গের দুই-তৃতীয়াংশের বেশি বিধায়ক ও সংসদ সদস্য তাদের সঙ্গে রয়েছেন।

দিল্লি থেকে ফিরে শুক্রবার বিকেলে সরাসরি দলীয় দপ্তরের দখল নেন বিদ্রোহীরা। এর আগে বৃহস্পতিবার ভারতের প্রধান নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের নেতৃত্বাধীন ফুল বেঞ্চের সামনে উপস্থিত হয়ে তারা দাবি করেন যে, তারাই মূল দল এবং নির্বাচনী প্রতীক ‘জোড়া ফুল’ তাদেরই প্রাপ্য।

ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে এ সময় আখতারুজ্জামান, ফিরহাদ হাকিম, জাভেদ খান, গোলাম রব্বানী, প্রসূণ বন্দ্যোপাধ্যায় ও সন্দীপন সাহার মতো শীর্ষ নেতারা উপস্থিত ছিলেন। দখল চলাকালে ভবনে অবস্থান করছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুসারী হিসেবে পরিচিত সাবেক মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। তবে ঋতব্রতরা ভেতরে প্রবেশ করার পর তিনি ভবন ছেড়ে চলে যান।

দখল শেষে আখতারুজ্জামান সাংবাদিকদের জানান, ‘মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের এই নতুন দলে পরামর্শদাতা হিসেবে থাকবেন। তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় থাকবেন কি না, তা দলের নতুন কমিটি সিদ্ধান্ত নেবে।’

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ইলিশের উৎপাদন নিয়ে বিতর্ক: সরকারি তথ্যে বৃদ্ধি, বাস্তবে কমছে সরবরাহ ও বাড়ছে দাম

পশ্চিমবঙ্গে তৃণমূলের প্রধান কার্যালয় দখল: বিদ্রোহী গোষ্ঠীর দাবি ‘আসল তৃণমূল’

আপডেট সময় : ০৬:২৯:০৩ পূর্বাহ্ন, শনিবার, ৪ জুলাই ২০২৬