ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের ত্রাণকর্তা হ্যারি কেইন: সংকটে গোল, জয়ে নেতৃত্ব

আটলান্টার আকাশে তখন বিদায়ের মেঘের আনাগোনা, লন্ডনের আকাশে ঝড়ের আভাস। মাত্র সাত মিনিটেই পিছিয়ে পড়া ইংল্যান্ড শিবিরে শঙ্কার কালো মেঘ ঘনীভূত হয়েছিল। হার মানেই আরেকটি ট্র্যাজেডি, আরেকটি বেদনার গল্প আর চার বছরের দীর্ঘ আক্ষেপে ডুবে যাওয়া। স্কোরবোর্ডে পিছিয়ে ইংল্যান্ড, গ্যালারিতে উদ্বেগের ছায়া, প্রতিপক্ষের চোখে জয়ের উজ্জ্বল স্বপ্ন। ঠিক তখনই এক অভিজ্ঞ সেনাপতির মতো সামনে এসে দাঁড়ালেন অধিনায়ক হ্যারি কেইন। তার প্রথম গোলটি ফিরিয়ে আনল বিশ্বাস, আর দ্বিতীয় গোল নিশ্চিত করল জয়। ইংল্যান্ডের ভাগ্যও ঘুরে গেল তার পায়ের স্পর্শে। শেষ ১৫ মিনিট এবং দুটি গোলের গল্প খোদাই হয়ে গেল ইতিহাসের পাতায়।

বিশ্বকাপের এই আসরে যতবার ইংল্যান্ডের হৃৎস্পন্দন বেড়েছে, ততবারই যেন শান্ত হাতে হাল ধরেছেন কেইন। তিনি কেবল গোলই করেননি, বিপদের সবচেয়ে অন্ধকার মুহূর্তে আশার মশাল হাতে অনুপ্রেরণা ছড়িয়ে দিয়েছেন ‘থ্রি লায়নস’ শিবিরে। লিওনেল মেসি শিল্পের মতো ফুটবল খেলছেন, কিলিয়ান এমবাপ্পে গতির ঝড়ে উড়িয়ে দিচ্ছেন প্রতিপক্ষকে, আর্লিং হালান্ড শক্তির প্রদর্শনী করছেন অবলীলায়। কিন্তু এই তারকাখচিত মঞ্চে আলোচনার আড়ালে থেকেও নিজের কাজ নিখুঁতভাবে করে যাচ্ছেন হ্যারি কেইন।

ইংল্যান্ডের পথচলার দিকে তাকালে দেখা যায়, থ্রি লায়ন্সের প্রতিটি গুরুত্বপূর্ণ বাঁকে দাঁড়িয়ে আছেন ‘দ্য ক্যাপ্টেন’। গোলের হিসাবে তিনি গোল্ডেন বুটের দৌড়ে বিশ্বের সেরা ফিনিশারদের কাতারে রয়েছেন। ৫ গোল করে হালান্ডের সঙ্গে একই কাতারে আছেন, যদিও মেসি ও এমবাপ্পের গোল সংখ্যা তার চেয়ে বেশি। তবে তার সবচেয়ে বড় অর্জন সংখ্যায় নয়, বরং সময়জ্ঞানে। কারণ, তার গোলগুলো আসে তখনই, যখন ইংল্যান্ডের সবচেয়ে বেশি প্রয়োজন হয়। কঙ্গোর বিপক্ষে ম্যাচটি তারই প্রতিচ্ছবি। প্রথম গোলটি ছিল আশার আলো, দ্বিতীয়টি মুক্তির নিশ্বাস। এই দুই গোলে তিনি শুধু ম্যাচই জেতেননি, সতীর্থদের কাঁধ থেকেও নামিয়ে দিয়েছেন চাপের পাহাড়। একজন অধিনায়ক কীভাবে নিজের পারফরম্যান্স দিয়ে পুরো দলকে জাগিয়ে তুলতে পারেন, কেইন যেন তার জীবন্ত উদাহরণ। গ্রুপ পর্ব থেকেই তিনি দুর্দান্ত ছন্দে রয়েছেন। প্রতিটি ম্যাচে প্রতিপক্ষের রক্ষণকে ব্যস্ত রেখেছেন, গোলের সুযোগ তৈরি করেছেন এবং সুযোগ পেলেই নির্দয় ফিনিশিংয়ে বল পাঠিয়েছেন জালে। বক্সের ভেতরে তার অবস্থানজ্ঞান যেন দাবার গ্র্যান্ডমাস্টারের পরবর্তী চাল অনুমান করার মতো সূক্ষ্ম। একটি হাফ চান্সও তার কাছে ফুল চান্স হয়ে ওঠে। কেইনের গল্প কেবল গোলের সংখ্যা দিয়ে মাপা যায় না, এটি নেতৃত্ব, সময়োপযোগীতা এবং প্রতিকূলতা মোকাবিলায় অদম্য ইচ্ছার গল্প।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের ত্রাণকর্তা হ্যারি কেইন: সংকটে গোল, জয়ে নেতৃত্ব

বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের ত্রাণকর্তা হ্যারি কেইন: সংকটে গোল, জয়ে নেতৃত্ব

আপডেট সময় : ০৮:৫২:৩৩ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬