ঢাকা ০৯:০৪ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

সিএনবিএল পুল অ্যান্ড স্নুকার র‌্যাঙ্কিং টুর্নামেন্ট ২০২৬ সম্পন্ন: চ্যাম্পিয়ন ফাহিম ও তানিম

উৎসবমুখর পরিবেশে ক্লাব নটরডেমিয়ান্স বাংলাদেশ লিমিটেড (সিএনবিএল) আয়োজিত ‘সিএনবিএল পুল অ্যান্ড স্নুকার র‌্যাঙ্কিং টুর্নামেন্ট-২০২৬’ সফলভাবে শেষ হয়েছে। গত ২ জুলাই ক্লাবের ফাদার পেইশোটো ব্যাংকুয়েট হলে এক জমকালো পুরস্কার বিতরণী অনুষ্ঠানের মাধ্যমে টুর্নামেন্টের সমাপ্তি ঘটে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের সভাপতি সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ। তিনি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন।

ক্লাবের ৫৭ জন সদস্যের অংশগ্রহণে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় ৯-বল পুল এবং ১০-রেড বল স্নুকার—এই দুইটি ভিন্ন ক্যাটাগরিতে প্রতিদ্বন্দ্বিতা হয়।

৯-বল পুল বিভাগে ফাহিম ফিরোজ (ব্যাচ-২০০২) চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন, যেখানে তানিম মো. মাশরুর আলম (ব্যাচ-২০০২) রানারআপ এবং ফরহাদ হোসেন (ব্যাচ-২০০৫) তৃতীয় স্থান অধিকার করেন। এছাড়া, মাহফুজুর রহমান (ব্যাচ-১৯৯৫) ‘সেরা উদীয়মান ৯-বল পুল খেলোয়াড়-২০২৬’ নির্বাচিত হন।

অন্যদিকে, ১০-রেড বল স্নুকার বিভাগে তানিম মো. মাশরুর আলম (ব্যাচ-২০০২) চ্যাম্পিয়ন হন। এই ক্যাটাগরিতে ফরহাদ হোসেন (ব্যাচ-২০০৫) রানারআপ এবং আশওয়ার হোসেন (ব্যাচ-১৯৯৮) তৃতীয় স্থান লাভ করেন। মো. মাহবুবুল হক (ব্যাচ-১৯৯৪) নির্বাচিত হয়েছেন ‘সেরা উদীয়মান স্নুকার খেলোয়াড়-২০২৬’ হিসেবে।

সমাপনী বক্তব্যে প্রধান অতিথি সৈয়দ আবু নাসের বখতিয়ার আহমেদ বলেন, “এ ধরনের ক্রীড়া আয়োজন ক্লাব সদস্যদের মধ্যে বন্ধুত্ব, সৌহার্দ্য ও সম্প্রীতি আরও সুদৃঢ় করে তোলে। একইসঙ্গে, এটি নিজেদের প্রতিভা ও দক্ষতা প্রদর্শনের একটি চমৎকার সুযোগ তৈরি করে।” তিনি ভবিষ্যতেও নিয়মিত এ ধরনের টুর্নামেন্ট আয়োজনের প্রত্যাশা ব্যক্ত করেন।

সিএনবিএলের কার্যনির্বাহী কমিটির (ক্রীড়া) সদস্য আবু সালেহ মো. সায়েম অনুষ্ঠানটি সঞ্চালনা করেন। ক্লাবের কার্যনির্বাহী কমিটির সদস্যবৃন্দ, খেলোয়াড়, অন্যান্য সদস্য এবং আমন্ত্রিত অতিথিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

টুর্নামেন্ট সফলভাবে আয়োজনের জন্য সিএনবিএল কনকর্ড গ্রুপ, এলিট হাই-টেক ইন্ডাস্ট্রিজ, নটরডেম ’৯১ ব্যাচ, ট্রিপনেস্ট, ট্রাভেল আর্কিটেক্ট, ফ্যান্টাসি কিংডম, ফয়েজ লেক কনকর্ড, গ্র্যাবগো, একমি, ফিরোজ স্কিন কেয়ার, টার্কিশ আদানা কাবাবসহ সকল স্পন্সর প্রতিষ্ঠান এবং সহযোগীদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের ত্রাণকর্তা হ্যারি কেইন: সংকটে গোল, জয়ে নেতৃত্ব

সিএনবিএল পুল অ্যান্ড স্নুকার র‌্যাঙ্কিং টুর্নামেন্ট ২০২৬ সম্পন্ন: চ্যাম্পিয়ন ফাহিম ও তানিম

আপডেট সময় : ০৭:৪৩:০৮ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬