ঢাকা ১০:০৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

ইরানের সাবেক সর্বোচ্চ নেতার পরিবারের সদস্যদের একই কবরস্থানে দাফন

ইরানের সাবেক সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা ও দাফন অনুষ্ঠানে তার পরিবারের কয়েকজন সদস্যকেও একই সঙ্গে দাফন করা হবে।

শুক্রবার (৩ জুলাই) প্রকাশিত আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়েছে, খামেনির জানাজা ও দাফনের আনুষ্ঠানিক কার্যক্রম গত রাত থেকেই শুরু হয়েছে। তাকে শেষ শ্রদ্ধা জানাতে ব্যাপক পরিসরে শোকযাত্রার আয়োজন করা হয়েছে, যেখানে বিশ্বের প্রায় ১০০টি দেশের কূটনীতিক ও প্রতিনিধি অংশ নেবেন বলে আশা করা হচ্ছে।

প্রতিবেদন অনুযায়ী, গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরাইলের যৌথ বিমান হামলায় নিহত খামেনির পরিবারের কয়েকজন সদস্যকেও একই অনুষ্ঠানে দাফন করা হবে। তাদের মধ্যে রয়েছেন তার মেয়ে, পুত্রবধূ, জামাতা এবং তিন বছর বয়সী এক নাতনি।

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, যেসব ইউরোপীয় দেশ যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক অভিযানের প্রতি সমর্থন জানিয়েছিল, সেসব দেশকে রাষ্ট্রীয় জানাজায় আমন্ত্রণ জানানো হয়নি।

রাষ্ট্রীয় এই শোকানুষ্ঠান কয়েক দিনব্যাপী চলবে। আগামীকাল থেকে আনুষ্ঠানিক স্মরণসভা শুরু হওয়ার কথা রয়েছে। পরে শোকযাত্রা ইরাকের নাজাফ ও কারবালা শহর অতিক্রম করবে। সবশেষে ইরানের মাশহাদে দাফন ও স্মরণানুষ্ঠানের মাধ্যমে শেষ হবে এ আয়োজন। মাশহাদই ছিল আয়াতুল্লাহ আলী খামেনির জন্মস্থান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের ত্রাণকর্তা হ্যারি কেইন: সংকটে গোল, জয়ে নেতৃত্ব

ইরানের সাবেক সর্বোচ্চ নেতার পরিবারের সদস্যদের একই কবরস্থানে দাফন

আপডেট সময় : ০৮:৪৮:৫১ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬