ঢাকা ০৮:৫৫ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

তেহরানে ইরান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আলোচনা

ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের গালিবাফ এবং বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের মধ্যে তেহরানে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার সকালে অনুষ্ঠিত এই বৈঠকে দুই দেশের মধ্যে পার্লামেন্টারি সহযোগিতা বৃদ্ধি, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয় এবং দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে ফলপ্রসূ মতবিনিময় হয়েছে।

বৈঠক চলাকালে বাংলাদেশের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান, পার্লামেন্টের স্পিকার মোহাম্মদ বাঘের গালিবাফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচিসহ অন্যান্য উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন।

শহীদ আয়াতুল্লাহ খামেনেীর দাফন ও রাষ্ট্রীয় শোকানুষ্ঠানে অংশ নিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের নেতৃত্বে একটি প্রতিনিধিদল বর্তমানে ইরান সফরে রয়েছে। প্রতিনিধিদলে আরও রয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান এমপি, মো. নুরুল আমীন এমপি, ড. মো. কেরামত আলী এমপি, ডা. এস এম খালিদুজ্জামান, বাংলাদেশ খেলাফত মজলিসের এমপি সাইদউদ্দিন আহমাদ হানজালা এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী।

উল্লেখ্য, বাংলাদেশের প্রতিনিধিদল বৃহস্পতিবার তেহরানে পৌঁছায় এবং বিমানবন্দরে তাদের স্বাগত জানান ইরানের ইসলামি পরামর্শ পরিষদের ডেপুটি স্পিকার হামিদ রেজা হাজি বাবায়েই।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের ত্রাণকর্তা হ্যারি কেইন: সংকটে গোল, জয়ে নেতৃত্ব

তেহরানে ইরান ও বাংলাদেশের স্পিকারের বৈঠক, দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের আলোচনা

আপডেট সময় : ০৭:৩৯:২৫ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬