ঢাকা ০৮:৫৬ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি, ১০ জন ফেরত

মৌলভীবাজারের জুড়ী উপজেলার কচুরগুল সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী (বিএসএফ) কর্তৃক ১০ জন নারী ও পুরুষকে অবৈধভাবে বাংলাদেশে পুশইনের একটি চেষ্টা সফলভাবে প্রতিহত করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শুক্রবার ভোরে এই ঘটনা ঘটে।

স্থানীয় গ্রামবাসীর সহযোগিতায় বিজিবি ওই ১০ জনকে আটক করে। তাদের পরিচয় যাচাই করে দেখা যায়, তাদের কাছে বাংলাদেশি নাগরিকত্বের কোনো বৈধ কাগজপত্র ছিল না। এরপর বিজিবির হস্তক্ষেপে তারা ভোরবেলায়ই ভারতে ফেরত চলে যেতে বাধ্য হয়। আটককৃতদের মধ্যে দুইজন পুরুষ এবং আটজন নারী ছিলেন।

৫২ বিজিবির বিয়ানীবাজার ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আতাউর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, সীমান্ত রক্ষায় বিজিবি সর্বদা নিরলসভাবে কাজ করছে এবং এ ধরনের যেকোনো অবৈধ অনুপ্রবেশের চেষ্টা কঠোরভাবে প্রতিহত করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

বিশ্বকাপের মঞ্চে ইংল্যান্ডের ত্রাণকর্তা হ্যারি কেইন: সংকটে গোল, জয়ে নেতৃত্ব

জুড়ী সীমান্তে বিএসএফের পুশইনের চেষ্টা রুখে দিল বিজিবি, ১০ জন ফেরত

আপডেট সময় : ০৭:৩৮:৫৭ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬