ঢাকা ০৬:৪৮ অপরাহ্ন, শুক্রবার, ০৩ জুলাই ২০২৬

‘শ্রমিকদের প্রভু নয়, সেবক হতে হবে’: শ্রমিক নেতাদের প্রতি আব্দুল হালিম

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম বলেছেন, শ্রমিকের নেতৃত্ব দিতে হলে আগে তাদের প্রকৃত সেবক হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে। তিনি উল্লেখ করেন, শ্রমিকরা আল্লাহর বন্ধু, তাই তাদের সঙ্গে সম্মানজনক ও মানবিক আচরণ করা আমাদের নৈতিক দায়িত্ব।

শুক্রবার রাজধানীর কাকরাইলে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স বাংলাদেশ (আইডিইবি) মিলনায়তনে আয়োজিত এক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন ঢাকা মহানগরী অঞ্চলের থানা পর্যায়ের নেতাদের নিয়ে এই দিনব্যাপী কর্মশালার আয়োজন করা হয়।

আব্দুল হালিম আরও বলেন, শ্রমিক নেতৃত্ব বৃহত্তর ইসলামী আন্দোলনের একটি অবিচ্ছেদ্য অংশ। একজন নেতা কখনো কর্মীবাহিনীর ওপর প্রভুত্ব করতে পারেন না; বরং তাকে হতে হবে কর্মীদের খাদেম। তাই শ্রমিক নেতাদের মধ্যে আদর্শিক ও চারিত্রিক গুণাবলীর বিকাশ ঘটানো অপরিহার্য। তিনি দাবি করেন, প্রচলিত সেকুলার চিন্তাধারার বাইরে গিয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন একটি ইনসাফভিত্তিক ইসলামী শ্রমিক নেতৃত্ব গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি অ্যাডভোকেট আতিকুর রহমান বলেন, দীর্ঘ ৫৭ বছর আগে প্রতিকূল পরিবেশে যাত্রা শুরু করা এই সংগঠনটি আজ শ্রমিকদের অধিকার আদায়ে বটবৃক্ষের মতো আগলে রেখেছে। অতীতে স্বৈরাচার বিরোধী আন্দোলনে যেমন ভূমিকা ছিল, তেমনি আগামী দিনেও শ্রমিকদের ন্যায্য দাবি আদায়ে যেকোনো পরিস্থিতি মোকাবিলায় সংগঠনটি প্রস্তুত রয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মুলাদীর মিলন হত্যা: আসামিদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন

‘শ্রমিকদের প্রভু নয়, সেবক হতে হবে’: শ্রমিক নেতাদের প্রতি আব্দুল হালিম

আপডেট সময় : ০৫:২০:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ৩ জুলাই ২০২৬