ঢাকা ০২:০২ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের ভারত সীমান্ত এলাকা থেকে রোকেয়া বেগম (৪৮) নামে এক নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহত রোকেয়া বেগম স্থানীয় গুচ্ছগ্রামের আলী আশরাফের স্ত্রী। বুধবার সকালে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছে।

স্থানীয় ও পারিবারিক সূত্রে জানা গেছে, রোকেয়া বেগম দীর্ঘদিন ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। মঙ্গলবার সকালে বাড়ি থেকে লাকড়ি সংগ্রহের উদ্দেশ্যে বের হয়ে তিনি আর ফিরে আসেননি। পরে স্বজনরা বিজিবির অনুমতি নিয়ে সীমান্তবর্তী এলাকায় তল্লাশি চালিয়ে ১৪১৩ নং পিলারের কাছে তার মরদেহ খুঁজে পান।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে থানায় নিয়ে আসে। চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আরিফ হোছাইন জানান, ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। বর্তমানে বিষয়টি নিয়ে তদন্ত চলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে আল্টিমেটাম: ৫ আগস্টের মধ্যে না খুললে জনগণই খুলে দেবে

কুমিল্লার চৌদ্দগ্রাম সীমান্তে নিখোঁজ নারীর মরদেহ উদ্ধার

আপডেট সময় : ১২:৪৩:১৩ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬