ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

নিয়োগ জালিয়াতি: লালমোহনে মাদরাসা অধ্যক্ষের এমপিও স্থগিত ও শোকজ

ভোলার লালমোহনে ভুয়া নিয়োগ বোর্ড ও স্বাক্ষর জালিয়াতির মাধ্যমে কর্মচারীকে এমপিওভুক্ত করার অপচেষ্টার অভিযোগে এক মাদরাসা অধ্যক্ষের এমপিও সাময়িক স্থগিত করা হয়েছে। অভিযুক্ত মো. মোস্তফা কামাল উদ্দিন জাফরী উপজেলার ফরাজগঞ্জ ইউনিয়নের মুসলিমিয়া আলিম মাদরাসার অধ্যক্ষ। মাদরাসা শিক্ষা অধিদপ্তর তার বিরুদ্ধে এই শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করে কারণ দর্শানোর নোটিশ জারি করেছে।

অধিদপ্তরের তদন্তে দেখা গেছে, ওই মাদরাসার ‘অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর’ পদে নিয়োগের জন্য অধিদপ্তরের মহাপরিচালকের প্রতিনিধির স্বাক্ষর জাল করা হয়েছিল। এমনকি ভুয়া নিয়োগ বোর্ড এবং ফলাফল বিবরণী তৈরি করে জালিয়াতির আশ্রয় নেওয়া হয়। এর আগেও একই অধ্যক্ষের বিরুদ্ধে নিয়োগ সংক্রান্ত অনিয়মের অভিযোগ থাকায় তার বেতন স্থগিত করা হয়েছিল। কেন তার এমপিও স্থায়ীভাবে বন্ধ করা হবে না, তা আগামী তিন কর্মদিবসের মধ্যে জবাব দিতে বলা হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশে ফিরতে বাধা দিচ্ছে ভেনেজুয়েলা সরকার, অভিযোগ বিরোধী নেত্রী মাচাদোর

নিয়োগ জালিয়াতি: লালমোহনে মাদরাসা অধ্যক্ষের এমপিও স্থগিত ও শোকজ

আপডেট সময় : ১০:৩৩:২৪ পূর্বাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬