ঢাকা ০২:০২ অপরাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

পশ্চিম আফ্রিকায় ভারী বর্ষণে বিপর্যয়: ঘানা ও আইভরি কোস্টে বন্যায় ৩০ প্রাণহানি

পশ্চিম আফ্রিকার দেশ ঘানা ও আইভরি কোস্টে কয়েক দিনের টানা ভারী বর্ষণে ভয়াবহ বন্যা ও ভূমিধসের সৃষ্টি হয়েছে। এই প্রাকৃতিক দুর্যোগে এখন পর্যন্ত অন্তত ৩০ জনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। বন্যাকবলিত এলাকাগুলো থেকে কয়েকশ মানুষকে উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

ঘানার জাতীয় দমকল বিভাগ জানিয়েছে, মঙ্গলবার পর্যন্ত দেশটিতে অন্তত ১২ জনের মৃত্যু হয়েছে এবং এই সংখ্যা আরও বাড়তে পারে। রাজধানী আক্রায় প্রবল বৃষ্টিতে রাস্তাঘাট ও ঘরবাড়ি তলিয়ে যাওয়ায় জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। উদ্ধারকর্মীরা রাতভর অভিযান চালিয়ে প্রায় ৪০০ মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিতে সক্ষম হয়েছেন। বর্তমানে সেখানে বাড়িঘর থেকে পানি অপসারণ ও দুর্গতদের সহায়তায় কাজ করছে উদ্ধারকারী দল।

অন্যদিকে, আইভরি কোস্টেও বৃষ্টির তাণ্ডবে ব্যাপক প্রাণহানি ঘটেছে। দেশটির সরকার আনুষ্ঠানিকভাবে এখনো নিহতের সঠিক সংখ্যা প্রকাশ না করলেও সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, সেখানে অন্তত ২০ জনের মৃত্যু হয়েছে। কয়েক দিনের এই টানা বৃষ্টিপাত ও প্রাকৃতিক বিপর্যয় ওই অঞ্চলের জনজীবনে চরম দুর্ভোগ নামিয়ে এনেছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই স্মৃতি জাদুঘর নিয়ে আল্টিমেটাম: ৫ আগস্টের মধ্যে না খুললে জনগণই খুলে দেবে

পশ্চিম আফ্রিকায় ভারী বর্ষণে বিপর্যয়: ঘানা ও আইভরি কোস্টে বন্যায় ৩০ প্রাণহানি

আপডেট সময় : ১২:৪১:৩২ অপরাহ্ন, বুধবার, ১ জুলাই ২০২৬