ঢাকা ১২:১১ পূর্বাহ্ন, বুধবার, ০১ জুলাই ২০২৬

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরল তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

জাতীয় শিক্ষা সপ্তাহে আবারও শ্রেষ্ঠ শিক্ষাপ্রতিষ্ঠানের গৌরব অর্জন করেছে রাজধানীর ঐতিহ্যবাহী তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা। একই সঙ্গে প্রতিষ্ঠানটির বেশ কয়েকজন মেধাবী শিক্ষার্থী অনার্স, ফাজিল ও কামিল স্তরে জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষার্থীর স্বীকৃতি ও বিশেষ শিক্ষাবৃত্তি লাভ করেছেন। মঙ্গলবার রাজধানীর আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউট মিলনায়তনে ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের অধীনে আয়োজিত এক অনুষ্ঠানে এই সম্মাননা প্রদান করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী এহছানুল হক মিলন। তার হাত থেকে এই সম্মাননা স্মারক ও সনদ গ্রহণ করেন তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসার ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. মুহাম্মাদ খলিলুর রহমান মাদানী। অনুষ্ঠানে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এবং বিশিষ্ট শিক্ষাবিদগণ উপস্থিত ছিলেন। শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পাওয়া শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন সিরাজাম মুনিরা ফারিহা, রাফিয়া হাসান জিনাত, তাসনিম তাবাসসুম, আব্দুল্লাহ মুয়াজ এবং হুমায়রা বুশরা নূর।

এই অভাবনীয় সাফল্যে মহান আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে ভারপ্রাপ্ত অধ্যক্ষ ড. খলিলুর রহমান মাদানী বলেন, এই অর্জন মাদ্রাসার দীর্ঘদিনের সততা, নিষ্ঠা এবং উন্নত শিক্ষার ফল। এটি কেবল একটি পুরস্কার নয়, বরং একটি আদর্শের বিজয়। তিনি এই সাফল্যের অংশীদার হিসেবে মাদ্রাসার সকল শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও কর্মকর্তা-কর্মচারীদের আন্তরিক ধন্যবাদ জানান।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জাপানকে হারিয়ে স্বস্তিতে আনচেলত্তি: ‘ধৈর্য হারাইনি, এটাই পরিপূর্ণ পারফরম্যান্স’

জাতীয় পর্যায়ে শ্রেষ্ঠত্বের মুকুট পরল তা’মীরুল মিল্লাত কামিল মাদ্রাসা

আপডেট সময় : ১১:০০:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬