ঢাকা ০১:২৬ অপরাহ্ন, মঙ্গলবার, ৩০ জুন ২০২৬

সাবেক এমপি আশিকা সুলতানা দ্বিতীয় দফায় ৩ দিনের রিমান্ডে

দ্বাদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আশিকা সুলতানাকে সন্ত্রাসবিরোধী আইনের এক মামলায় জিজ্ঞাসাবাদের জন্য দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৯ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারাহ্ ফারজানা হকের আদালত এই আদেশ দেন। তার আইনজীবী শাহাবুদ্দিন রাজু এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে গত বৃহস্পতিবার রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে আশিকা সুলতানাকে গ্রেপ্তার করা হয়। পরদিন পুলিশ সাত দিনের রিমান্ডের আবেদন করলে আদালত তিন দিনের রিমান্ড মঞ্জুর করেন। প্রথম দফার রিমান্ড শেষে এদিন তাকে আদালতে হাজির করে মিরপুর মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আল মামুন হোসেন পুনরায় পাঁচ দিনের রিমান্ড আবেদন করেন।

আশিকা সুলতানার পক্ষে তার আইনজীবী শাহাবুদ্দিন রাজু রিমান্ড বাতিল করে জামিন প্রার্থনা করেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত দ্বিতীয় দফায় তিন দিনের রিমান্ডের আদেশ দেন। মামলার অভিযোগ অনুযায়ী, চলতি বছরের ১৯ জুন মিরপুর এক নম্বরের এপেক্স শোরুম সংলগ্ন বাটা শোরুমের সামনের রাস্তায় আওয়ামী লীগ ও ছাত্রলীগের ৪০ থেকে ৫০ জন সদস্য সরকারবিরোধী মিছিল করে। পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামিরা তাদের কাছে থাকা ব্যানার-ফেস্টুন ফেলে পালিয়ে যায়। পরবর্তীতে ভিডিওতে দেখা যায়, তারা আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে মিছিল করেছিল। এই ঘটনায় মিরপুর মডেল থানায় পুলিশ মামলা দায়ের করে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জুলাই বিপ্লবে মানবতাবিরোধী অপরাধ: জাসদ সভাপতি হাসানুল হক ইনুর মামলার রায় আজ

সাবেক এমপি আশিকা সুলতানা দ্বিতীয় দফায় ৩ দিনের রিমান্ডে

আপডেট সময় : ০৬:৫২:৪০ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬