ঢাকা ০১:৩৭ অপরাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

কাবুলে বিকট বিস্ফোরণের শব্দ, ‘তদন্ত চলছে’ জানাল তালেবান

  • রিপোর্টারের নাম
  • আপডেট সময় : ১১:৫২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫
  • ২৬ বার পড়া হয়েছে

আফগানিস্তানের রাজধানী কাবুলে বৃহস্পতিবার (৯ অক্টোবর) রাতে বিকট শব্দে বিস্ফোরণের ঘটনা ঘটেছে বলে সেখানকার সরকার জানিয়েছে।

তালেবান সরকারের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ এক্স-এ (সাবেক টুইটার) এক পোস্টে বলেন, কাবুল শহরে বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

তবে তিনি আশ্বাস দেন, “কেউ উদ্বিগ্ন হবেন না, সবকিছু ঠিক আছে। ঘটনাটির তদন্ত চলছে, এবং এখন পর্যন্ত কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।” সূত্রগুলো জানিয়েছে, কাবুলের আবদুল হক স্কয়ার এলাকায় একটি ল্যান্ড ক্রুজার গাড়ি লক্ষ্য করে এই হামলা চালানো হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয় বাসিন্দাদের বরাত দিয়ে আফগান সংবাদমাধ্যম তোলো নিউজ জানায়, বিস্ফোরণের পরপরই আবদুল হক মোড়টি বন্ধ করে দেওয়া হয়, যার ফলে ওই এলাকায় তীব্র যানজটের সৃষ্টি হয়।

এএফপি-র সাংবাদিকরা জানিয়েছেন, রাজধানীতে দুই দফা বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছিল। স্থানীয় সময় রাত ৯টা ৫০ মিনিটের দিকে বিস্ফোরণ দুটি ঘটে।

এএফপি-র এক সাংবাদিক আরও জানান, কাবুলের রাস্তায় বিপুল সংখ্যক নিরাপত্তা সদস্য মোতায়েন করা হয়েছে এবং তারা বিভিন্ন গাড়ি তল্লাশি করছেন।

যদিও সোশ্যাল মিডিয়া সহ কিছু প্ল্যাটফর্মে তেহরিক-ই-তালেবান পাকিস্তানের (টিটিপি) শীর্ষ নেতা মারা গেছেন বলে খবর ছড়িয়েছিল, তবে মূলধারার গণমাধ্যমে এমন তথ্যের কোনো সত্যতা মেলেনি। আফগান সরকার বা পাকিস্তান সরকার থেকেও এই বিষয়ে কোনো মন্তব্য করা হয়নি।

ট্যাগস :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

জলাবদ্ধতায় সুনামগঞ্জের হাওরাঞ্চলে ধান কাটা নিয়ে কৃষকদের অনিশ্চয়তা

কাবুলে বিকট বিস্ফোরণের শব্দ, ‘তদন্ত চলছে’ জানাল তালেবান

আপডেট সময় : ১১:৫২:৩৭ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ অক্টোবর ২০২৫