সংঘাত বন্ধে সম্মত হয়েছে যুক্তরাষ্ট্র ও ইরান। সেইসঙ্গে হরমুজ প্রণালি বিষয়ক বিরোধ নিষ্পত্তির জন্য মঙ্গলবার কাতারের রাজধানী দোহায় বৈঠকে বসার পরিকল্পনা করেছে দু’পক্ষ। একজন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স এ তথ্য জানিয়েছে। এটি কয়েকদিনের পাল্টাপাল্টি হামলার পর একটি অন্তর্বর্তীকালীন শান্তি চুক্তি টিকে থাকার সম্ভাবনা তৈরি করেছে।
ওই মার্কিন কর্মকর্তা জানিয়েছেন, সমঝোতা স্মারকের সব বিষয়ে প্রযুক্তিগত আলোচনা অব্যাহত থাকবে। আপাতত উভয় পক্ষ যুদ্ধবিরতি পালন করবে এবং জাহাজগুলো হরমুজ প্রণালি দিয়ে অবাধে চলাচল করতে পারবে। তিনি ১৭ জুন স্বাক্ষরিত ১৪-দফা সমঝোতা স্মারকের কথা উল্লেখ করেন, যার আওতায় প্রণালিটি যান চলাচলের জন্য পুনরায় খুলে দেওয়া হবে। সংবাদমাধ্যম অ্যাক্সিওস জানিয়েছে, সব বিষয় নিয়ে কারিগরি পর্যায়ে আলোচনা হবে এবং আপাতত উভয় পক্ষ হামলা থেকে বিরত থাকবে।
উল্লেখ্য, গত রোববার ভোরে ইরান কুয়েত ও বাহরাইনে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালায়। এর কিছুক্ষণ আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হুঁশিয়ারি দিয়ে বলেছিলেন যে, যুদ্ধবিরতির চুক্তি মেনে না চললে ইরানের অস্তিত্বই বিলীন হয়ে যেতে পারে।
রিপোর্টারের নাম 
























