ঢাকা ১২:৫৭ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

ঢাকা কলেজে ছাত্রদল নেতার বিরুদ্ধে হল গ্রুপের অ্যাডমিনকে মারধরের অভিযোগ

রাজধানীর ঢাকা কলেজে সিট দখলকে কেন্দ্র করে সৃষ্ট উত্তেজনার মধ্যে এবার হল গ্রুপের এক অ্যাডমিনকে মারধরের অভিযোগ উঠেছে ছাত্রদল নেতার বিরুদ্ধে। ঢাকা কলেজ দক্ষিণায়ন ছাত্রাবাসের গেটের সামনে গত রোববার রাতে এই ঘটনা ঘটে। অভিযোগ অনুযায়ী, ছাত্রদল নেতা পারভেজ মোশাররফ বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সাবেক সাংগঠনিক সম্পাদক মঈনুল ইসলামকে হেনস্তা ও মারধর করেন।

মারধরের শিকার মঈনুল ইসলাম জানান, রাতে চা খেতে গেলে ছাত্রদল নেতা পারভেজ মোশাররফ ও তার সঙ্গীরা তাকে ঘিরে ধরে। তারা হল গ্রুপের কোনো পোস্টে তার সম্পৃক্ততা নিয়ে প্রশ্ন তোলেন এবং পোস্টটি ডিলিট করার নির্দেশ দেন। মঈনুল ইসলাম এতে অপারগতা প্রকাশ করলে পারভেজ মোশাররফ তাকে গালিগালাজ করেন এবং ধাক্কা দিয়ে হল ছাত্রাবাসের অন্য প্রান্তে নিয়ে যান। সেখানে প্রায় ৬০-৭০ জন লোক জড়ো হয়। মঈনুল ইসলাম আরও অভিযোগ করেন যে, পারভেজ মোশাররফ হল গ্রুপ চালানোর বিষয়েও তাকে হুমকি দেন এবং তার বন্ধুর বিরুদ্ধেও অভিযোগ করেন।

উল্লেখ্য, সম্প্রতি ‘ঢাকা কলেজ হলপাড়া’ নামক একটি ফেসবুক গ্রুপে মোহাম্মদ রিফাত নামে একজন পোস্ট করেন যেখানে নিউমার্কেটে চাঁদাবাজি এবং হলগুলোতে সিট দখলের সঙ্গে ছাত্রদলের পারভেজ ও দ্বীন মোহাম্মদ সহ মিল্লাদ গ্যাংয়ের সদস্যরা জড়িত বলে অভিযোগ করা হয়।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভারতীয় নাগরিকত্ব নিয়েও প্রধান শিক্ষকের পদে দীপক, নিয়োগ বাণিজ্যের অভিযোগ

ঢাকা কলেজে ছাত্রদল নেতার বিরুদ্ধে হল গ্রুপের অ্যাডমিনকে মারধরের অভিযোগ

আপডেট সময় : ০৯:৩৭:১৫ পূর্বাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬