ঢাকা ০২:০৫ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬

২১ মাস ধরে কমিটিহীন চট্টগ্রাম মহানগর যুবদল, নেতাকর্মীদের মধ্যে হতাশা

চট্টগ্রাম মহানগর যুবদলের নেতাকর্মীরা দীর্ঘ ২১ মাস ধরে সাংগঠনিক পরিচয়হীনতায় ভুগছেন। দলের সুসময়ে আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করা অনেক নেতাকর্মী বর্তমানে হতাশাগ্রস্ত। জুলাই বিপ্লবের পর একটি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে মহানগর যুবদলের অধীনস্থ সকল কমিটি বিলুপ্ত করা হয়। এরপর দীর্ঘ সময় পেরিয়ে গেলেও নতুন কমিটি ঘোষণা না হওয়ায় তৃণমূল পর্যায়ে ব্যাপক ক্ষোভ ও অসন্তোষ বিরাজ করছে।

দলীয় সূত্রমতে, বর্তমান সরকারের সময়ে বিএনপি’র অনেক নেতা যারা আন্দোলন-সংগ্রামে সক্রিয় ছিলেন, তারা এখন সংসদ সদস্য, মন্ত্রী বা বিভিন্ন প্রতিষ্ঠানের শীর্ষ পদে দায়িত্ব পেয়েছেন। কিন্তু দীর্ঘদিন রাজপথে থাকা যুবদলের নিবেদিতপ্রাণ নেতাকর্মীদের প্রতি তেমন নজর দেওয়া হচ্ছে না বলে অভিযোগ উঠেছে। এতে একদিকে যেমন নতুন নেতৃত্ব তৈরি হচ্ছে না, তেমনি দলীয় কর্মসূচিতে অংশগ্রহণও আগের তুলনায় কমে গেছে। সাংগঠনিক স্থবিরতা কাটছে না, কার্যকর জবাবদিহিতা ও নিয়ন্ত্রণও দুর্বল হয়ে পড়েছে।

জানা যায়, ২০১৮ সালে দুই বছরের জন্য গঠিত চট্টগ্রাম মহানগর যুবদলের কমিটি প্রায় সাত বছর দায়িত্ব পালনের পর ২০২৪ সালের ২১ সেপ্টেম্বর বিলুপ্ত করা হয়। এরপর থেকে সংগঠনটি কার্যত অভিভাবকহীন হয়ে পড়েছে বলে দাবি তৃণমূল নেতাকর্মীদের। কমিটি না থাকায় পদ-পদবির অপব্যবহার, চাঁদাবাজি ও দখলসহ নানা অনিয়মে জড়িয়ে পড়ার সুযোগ পাচ্ছেন কেউ কেউ। ২১ মাস ধরে মহানগর যুবদল থেকে উল্লেখযোগ্য কোনো সাংগঠনিক বিবৃতি আসেনি, যা সাংগঠনিক শৃঙ্খলাকে আরও দুর্বল করে তুলছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

অর্থ পাচার ও সংকটের চ্যালেঞ্জ মোকাবিলায় আমরা ভবিষ্যতের দিকে এগোচ্ছি: প্রধানমন্ত্রী

২১ মাস ধরে কমিটিহীন চট্টগ্রাম মহানগর যুবদল, নেতাকর্মীদের মধ্যে হতাশা

আপডেট সময় : ১২:০৫:১৩ অপরাহ্ন, সোমবার, ২৯ জুন ২০২৬