ঢাকা ১১:৩৩ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

নাটোরে রেললাইনে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

নাটোরের বাগাতিপাড়া উপজেলার মালঞ্চি স্টেশন এলাকায় রেললাইনের ওপর বসে মোবাইলে কথা বলার সময় লালমণি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে মধু (৪০) নামে এক গরু ব্যবসায়ীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

শনিবার বিকেল ৪টার দিকে উপজেলার মালঞ্চি রেলস্টেশন ও মালঞ্চি বাজার লেভেল ক্রসিংয়ের মাঝামাঝি গরুর হাটসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত মধু লালপুর উপজেলার পশ্চিমপাড়া এলাকার ইউসুফ আলীর ছেলে।

প্রত্যক্ষদর্শী ও মালঞ্চি রেলওয়ে গেটকিপার মিলনের ভাষ্যমতে, লালমণিরহাট থেকে ছেড়ে আসা লালমণি এক্সপ্রেস ট্রেনটি মালঞ্চি রেলস্টেশন অতিক্রম করার সময় মধু রেললাইনের ওপর বসে মোবাইলে কথা বলছিলেন। ট্রেনের হুইসেল ও সতর্ক সংকেত উপেক্ষা করায় দ্রুতগতির ট্রেনটির নিচে তিনি কাটা পড়েন। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে শান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুর রহমান জানান, ঘটনার খবর পেয়েছেন এবং এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষ জনশক্তি গড়তে শিক্ষার্থীদের প্রতি আহ্বান: বুয়েটে নবীন বরণ সম্পন্ন

নাটোরে রেললাইনে মোবাইলে কথা বলতে গিয়ে প্রাণ গেল গরু ব্যবসায়ীর

আপডেট সময় : ০৭:০৫:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬