ঢাকা ০১:২২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

বিশ্বকাপের নকআউট পর্বের লড়াই শুরু: আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে, ব্রাজিলের সামনে জাপান

বিশ্বকাপ ফুটবলের গ্রুপ পর্বের রোমাঞ্চ শেষে এবার শুরু হচ্ছে ‘রাউন্ড অফ থার্টি টু’ বা নকআউট পর্বের স্নায়ুচাপ। হারলেই বিদায় আর জিতলে শিরোপার পথে টিকে থাকা—এমন সমীকরণ নিয়ে আজ দিবাগত রাত ১টায় কানাডা ও দক্ষিণ আফ্রিকার ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এই মরণপণ লড়াই। নকআউট পর্বের সূচি চূড়ান্ত হওয়ার পর ফুটবল বিশ্বে এখন আলোচনার তুঙ্গে রয়েছে আর্জেন্টিনা ও ব্রাজিলের সম্ভাব্য লড়াইগুলো।

বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা নকআউট পর্বে মুখোমুখি হচ্ছে বিশ্বকাপের নতুন চমক কেপ ভার্দের। মাত্র পাঁচ লাখ জনসংখ্যার এই দেশটি গ্রুপ পর্বে স্পেন ও উরুগুয়ের মতো শক্তিশালী দলের সঙ্গে ড্র করে ফুটবল বিশ্বকে তাক লাগিয়ে দিয়েছে। আগামী ৪ জুলাই মায়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় মাঠে নামবেন লিওনেল মেসিরা। অন্যদিকে, ব্রাজিলের প্রতিপক্ষ এশিয়ান পরাশক্তি জাপান। আগামী পরশু রাত ১১টায় হিউস্টনে নেইমার-ভিনিসিয়ুসদের বিপক্ষে লড়বে তারা। গত অক্টোবরের প্রীতি ম্যাচে জাপান ব্রাজিলকে ৩-২ গোলে হারিয়ে দেওয়ায় এই ম্যাচটি নিয়ে সেলেসাও শিবিরে বাড়তি সতর্কতা লক্ষ্য করা যাচ্ছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

ভেনেজুয়েলায় ভয়াবহ জোড়া ভূমিকম্পে নিহতের সংখ্যা বেড়ে ১৪৩০

বিশ্বকাপের নকআউট পর্বের লড়াই শুরু: আর্জেন্টিনার প্রতিপক্ষ কেপ ভার্দে, ব্রাজিলের সামনে জাপান

আপডেট সময় : ১১:৪৮:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬