লেবাননের সঙ্গে সম্পাদিত নতুন কাঠামোগত (ফ্রেমওয়ার্ক) চুক্তিকে নিজেদের জন্য বড় ধরনের কূটনৈতিক ও সামরিক সাফল্য হিসেবে অভিহিত করেছে ইসরাইল। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং তার সরকারের নীতি-নির্ধারকরা এই চুক্তিকে একটি ‘বিজয়’ হিসেবে উদযাপন করছেন। ইসরাইলি সরকারের দাবি, এই চুক্তির মাধ্যমে তারা তাদের দীর্ঘদিনের নিরাপত্তা ও কৌশলগত দাবিগুলো আদায় করতে সক্ষম হয়েছে।
ইসরাইলি কর্মকর্তাদের মতে, চুক্তির শর্ত অনুযায়ী লেবাননের নিরাপত্তা অঞ্চল থেকে তাৎক্ষণিকভাবে সেনা প্রত্যাহারের কোনো বাধ্যবাধকতা নেই। এছাড়া প্রয়োজন মনে করলে সেখানে সামরিক অভিযান পরিচালনার স্বাধীনতা এবং নির্দিষ্ট সময়সীমা ছাড়া ধাপে ধাপে সেনা প্রত্যাহারের সুযোগ রাখা হয়েছে। এই শর্তগুলো ইসরাইলের জাতীয় নিরাপত্তার স্বার্থ রক্ষা করবে বলে মনে করছেন নেতানিয়াহু। বিশ্লেষকদের মতে, এই চুক্তির ফলে লেবানন সরকার ও হিজবুল্লাহর মধ্যে অভ্যন্তরীণ উত্তেজনা তৈরি হতে পারে, যা কৌশলগতভাবে ইসরাইলের জন্য লাভজনক হবে বলে মনে করছে তেল আবিব।
রিপোর্টারের নাম 






















