ঢাকা ১১:২১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

পারিবারিক গল্পের নতুন ধারাবাহিক নাটক ‘রক্তের বন্ধন’ আসছে ইউটিউবে

দর্শকপ্রিয় ইউটিউব চ্যানেলে প্রচারের জন্য নির্মিত হচ্ছে বিশেষ ধারাবাহিক নাটক ‘রক্তের বন্ধন’। রাজধানীর অদূরে মুন্সীগঞ্জের লৌহজং থানার হলদিয়া বাজারের সুইচগেট সংলগ্ন বাদশার বাড়িতে গত এক সপ্তাহেরও বেশি সময় ধরে নাটকটির শুটিং চলছে। একটি গল্প থেকে অনুপ্রাণিত এই ধারাবাহিক নাটকটির চিত্রনাট্য ও পরিচালনা করছেন মেঘ হিম।

নাটকটির বিভিন্ন গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন শায়লা সাথী, আবিদ বিন প্রান্ত, দীপা খন্দকার, জেবুন্নেসা টুনটুনি, কাজী রাজু, রেশমা আহমেদ, বাপ্পী আশরাফ, শিউলী শিলা, মাসুদ আলম, পারিসা জান্নাতসহ আরও অনেকে। এটি মূলত একটি পারিবারিক গল্পের নাটক, যা দর্শকদের মন ছুঁয়ে যাবে বলে আশা করছেন নির্মাতারা।

অভিনয় প্রসঙ্গে রেশমা আহমেদ বলেন, “নাটকটির গল্প দারুণ। শুটিং লোকেশন দূরে হলেও আমরা সবাই অনেক কষ্ট করে কাজটি করছি। পরিচালক মেঘ হিম ভীষণ ধৈর্যশীল এবং যত্ন নিয়ে কাজ করেন। এই নতুন ধারাবাহিকটি নিয়ে আমি ভীষণ আশাবাদী।”

শিউলী শিলা তার অনুভূতি প্রকাশ করে বলেন, “অনেকদিন পর একটি ধারাবাহিক নাটকে এমন গুরুত্বপূর্ণ চরিত্রে কাজ করার সুযোগ পেলাম। ভীষণ মনোযোগ দিয়ে কাজটি করার চেষ্টা করছি। আমার সহশিল্পী বাপ্পী আশরাফ ভাই একজন গুণী অভিনেতা, তার সঙ্গে অভিনয় করে ভীষণ ভালো লাগছে।”

আবিদ বিন প্রান্ত বলেন, “আমি এখনো অভিনয় জগতে নতুন। যেকোনো কাজ আমার কাছে পাঠশালার মতোই। নতুন নতুন চরিত্রে অভিনয়ের মধ্যদিয়ে আমি প্রতিনিয়ত শেখার চেষ্টা করছি। এই নাটকে যারা অভিনয় করছেন, প্রত্যেকেই আমাকে ভীষণ স্নেহ করছেন এবং ভালো ভালো পরামর্শ দিচ্ছেন। আমি আমার চরিত্রটি যথাযথভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করছি। আমার মূল সহশিল্পী শায়লা সাথী, তার সঙ্গে অভিনয় করেও ভীষণ ভালো লাগছে। মেঘ হিম ভাইকে ধন্যবাদ আমাকে এই নাটকে গুরুত্বপূর্ণ চরিত্রে কাজের সুযোগ করে দেওয়ার জন্য।”

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষ জনশক্তি গড়তে শিক্ষার্থীদের প্রতি আহ্বান: বুয়েটে নবীন বরণ সম্পন্ন

পারিবারিক গল্পের নতুন ধারাবাহিক নাটক ‘রক্তের বন্ধন’ আসছে ইউটিউবে

আপডেট সময় : ০৯:৩৩:০৮ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬