ঢাকা ১২:০২ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

তেজগাঁওয়ে জনদুর্ভোগ লাঘবে দুটি নবনির্মিত সড়ক উদ্বোধন করলেন এমপি মিলন

রাজধানীর তেজগাঁও এলাকার যোগাযোগ ব্যবস্থার আধুনিকায়ন ও কার্যকর সংস্কারের লক্ষে দুটি নবনির্মিত সড়কের উদ্বোধন করেছেন ঢাকা-১২ আসনের সংসদ সদস্য ও জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সাইফুল আলম খান মিলন। শনিবার সকালে তেজগাঁও দক্ষিণ এলাকায় টিআর প্রকল্পের আওতায় সংস্কারকৃত এই সড়ক দুটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

উদ্বোধনকালে এমপি মিলন বলেন, একটি দেশ কতটা উন্নত তা নির্ভর করে সেই দেশের আধুনিক ও গতিশীল যোগাযোগ ব্যবস্থার ওপর। একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় ঢাকাসহ সারা দেশের সড়ক অবকাঠামোতে বৈপ্লবিক পরিবর্তন আনা জরুরি। তিনি আরও উল্লেখ করেন যে, তেজগাঁও এলাকার বাসিন্দারা দীর্ঘকাল ধরে অনুন্নত যাতায়াত ব্যবস্থার কারণে ভোগান্তি পোহাচ্ছিলেন। এই উন্নয়ন প্রকল্পগুলো সেই দুর্দশা লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তেজগাঁও দক্ষিণ থানা আমির ইঞ্জিনিয়ার নো’মান আহমেদী, থানা সেক্রেটারি ফরিদ আহমেদ রুবেল, ডা. তৌকিফুল ইসলাম এবং তেজগাঁও রেল স্টেশনের মাস্টার শফিকুল ইসলামসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এমপি মিলন সংশ্লিষ্টদের নির্ধারিত সময়ের মধ্যে কাজের গুণগত মান বজায় রেখে বাকি উন্নয়ন প্রকল্পগুলো সম্পন্ন করার আহ্বান জানান এবং জনকল্যাণে কাজ করার দৃঢ় অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০৩৮ ফুটবল বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

তেজগাঁওয়ে জনদুর্ভোগ লাঘবে দুটি নবনির্মিত সড়ক উদ্বোধন করলেন এমপি মিলন

আপডেট সময় : ১০:৪৩:১৯ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬