ঢাকা ১১:২২ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬

৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকসে চ্যাম্পিয়ন স্বাগতিক বিকেএসপি

বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি)-তে অনুষ্ঠিত তিন দিনব্যাপী তৃতীয় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকস প্রতিযোগিতা সফলভাবে সম্পন্ন হয়েছে। এই প্রতিযোগিতায় স্বাগতিক বিকেএসপির পাশাপাশি কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ, বান্দরবান এবং ঢাকা জেলা ক্রীড়া সংস্থাসহ মোট ৫০ জন জিমন্যাস্ট তাদের দক্ষতা ও নৈপুণ্য প্রদর্শন করেন।

দলগতভাবে বিকেএসপির ছেলে ও মেয়ে উভয় দলই অসাধারণ নৈপুণ্য দেখিয়ে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেছে। অন্যদিকে, কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ দলগতভাবে রানার্সআপ হওয়ার কৃতিত্ব লাভ করে।

পদক তালিকায় বিকেএসপি ছেলেদের ১০টি ইভেন্টে ৪টি স্বর্ণ, ৭টি রৌপ্য ও ৫টি তাম্র পদক এবং মেয়েদের ৬টি ইভেন্টে ৬টি স্বর্ণ, ৫টি রৌপ্য ও ৩টি তাম্র পদক অর্জন করে। সব মিলিয়ে বিকেএসপি মোট ১০টি স্বর্ণ, ১২টি রৌপ্য ও ৮টি তাম্র পদক জিতে দলগত চ্যাম্পিয়ন ট্রফি ঘরে তোলে।

অন্যদিকে, কোয়ান্টাম কসমো স্কুল অ্যান্ড কলেজ ছেলেদের বিভাগে ৬টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ৩টি তাম্র এবং মেয়েদের বিভাগে ১টি রৌপ্য ও ৪টি তাম্র পদকসহ মোট ৬টি স্বর্ণ, ২টি রৌপ্য ও ৭টি তাম্র পদক অর্জন করে দলগত রানার্সআপ ট্রফি লাভ করে।

ব্যক্তিগত নৈপুণ্যে বিকেএসপির কৃতি জিমন্যাস্ট বনফুলী চাকমা চারটি ইভেন্টে অংশগ্রহণ করে সবকটিতে স্বর্ণপদক জিতে সেরা জিমন্যাস্ট নির্বাচিত হন।

প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপির পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান। তিনি বিজয়ীদের হাতে ট্রফি, পদক ও সনদপত্র তুলে দেন। এ সময় বিকেএসপির উপ-পরিচালক (প্রশিক্ষণ), জিমন্যাস্টিকস বিভাগের চিফ কোচ, প্রশিক্ষকবৃন্দ এবং অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দক্ষ জনশক্তি গড়তে শিক্ষার্থীদের প্রতি আহ্বান: বুয়েটে নবীন বরণ সম্পন্ন

৩য় বিকেএসপি কাপ জিমন্যাস্টিকসে চ্যাম্পিয়ন স্বাগতিক বিকেএসপি

আপডেট সময় : ০৯:৩২:৫০ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬