পাকিস্তানের খাইবার পাখতুনখোয়ার ওরাকজাই এলাকায় নিরাপত্তা বাহিনীর অভিযানে ভারতের মদদপুষ্ট ফিতনা আল-খাওয়ারিজ নামের একটি গোষ্ঠীর ৩০ জন সদস্য নিহত হয়েছেন। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও নিউজ নিরাপত্তা বাহিনীর সূত্রের বরাত দিয়ে এই খবর জানিয়েছে।
এর আগে ওই এলাকায় সন্ত্রাসী হামলায় লেফটেন্যান্ট কর্নেল জুনায়েদ তারিক এবং মেজর তৈয়ব রাহাত সহ ১১ জন সেনা সদস্য নিহত হন। ধারণা করা হচ্ছে, নিহত এই জঙ্গিরাই সেই হামলার সঙ্গে জড়িত ছিল।
আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) একটি বিবৃতিতে জানিয়েছে যে, এই সপ্তাহের শুরুতে খাইবার পাখতুনখোয়ার ওরাকজাই জেলায় ভারত-সমর্থিত সন্ত্রাসীদের বিরুদ্ধে পরিচালিত একটি গোয়েন্দা-ভিত্তিক অভিযান (আইবিও) চলাকালীন পাকিস্তান সেনাবাহিনীর এই সেনারা প্রাণ হারান।
সেনাবাহিনীর মিডিয়া শাখা বুধবার জানিয়েছে, ৭ থেকে ৮ অক্টোবর রাতে ফিতনা আল-খোয়ারিজের সন্ত্রাসীদের উপস্থিতির খবর পেয়ে নিরাপত্তা বাহিনী ওরাকজাই জেলায় অভিযান শুরু করে।
এই অভিযানের সময় সন্ত্রাসীদের সঙ্গে সেনাবাহিনীর তীব্র গুলি বিনিময় হয়।
ফিতনা-আল-খাওয়ারিজ সন্ত্রাসীদের বিরুদ্ধে এই সফল অভিযানের জন্য পাকিস্তানের প্রেসিডেন্ট আসিফ আলি জারদারি এবং প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ দেশের নিরাপত্তা বাহিনীর প্রশংসা করেছেন।
রিপোর্টারের নাম 






















