পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ অভিযোগ করেছেন যে, ভারতের পক্ষ থেকে তার দেশের শান্তি ও স্থিতিশীলতা নষ্ট করার জন্য ক্রমবর্ধমানভাবে গোপন কৌশল ও ‘প্রক্সি বাহিনী’ ব্যবহার করা হচ্ছে। করাচিতে পাকিস্তান নেভাল একাডেমিতে এক অনুষ্ঠানে ভাষণ দেওয়ার সময় তিনি এই মন্তব্য করেন। তিনি বলেন, শত্রুপক্ষের যেকোনো অশুভ পরিকল্পনা রুখে দিতে পুরো দেশ দৃঢ় সংকল্পবদ্ধ।
শেহবাজ শরিফ আরও উল্লেখ করেন যে, পাকিস্তান বর্তমানে বহুমুখী নিরাপত্তা চ্যালেঞ্জের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে গত বছরের মে মাসের ঘটনার পর থেকে প্রতিবেশী দেশটি পাকিস্তানে অস্থিরতা তৈরির চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি দাবি করেন। তিনি জানান, পাকিস্তানের সশস্ত্র বাহিনী পশ্চিম সীমান্ত থেকে আসা বিদেশি মদতপুষ্ট সন্ত্রাসবাদ সফলভাবে মোকাবিলা করছে এবং পুরো জাতি তাদের পাশে রয়েছে। একই সঙ্গে কাশ্মীর ও ফিলিস্তিনিদের অধিকারের বিষয়ে পাকিস্তানের অবস্থান পুনর্ব্যক্ত করেন তিনি।
রিপোর্টারের নাম 























