ঢাকা ১২:০০ পূর্বাহ্ন, রবিবার, ২৮ জুন ২০২৬

ভ্যাট পরামর্শক নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান: অপ্রাসঙ্গিক বিষয় বাদ দেওয়ার দাবি

ভ্যাট পরামর্শকদের নিবন্ধন প্রক্রিয়া আরও সহজ করার আহ্বান জানিয়েছেন দেশের ভ্যাট পরামর্শকরা। শনিবার (২৭ জুন) সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে বাংলাদেশ ভ্যাট বার অ্যাসোসিয়েশন আয়োজিত এক সেমিনারে তারা এই দাবি জানান।

সেমিনারে বক্তারা উল্লেখ করেন, চলতি অর্থবছরে প্রায় সাত লাখ কোটি টাকা রাজস্ব আদায়ের যে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে, তার মধ্যে ছয় লাখ কোটিরও বেশি আসবে ভ্যাট ও ট্যাক্স থেকে। দেশের অর্থনৈতিক উন্নয়নে এই খাতের সংশ্লিষ্টদের অবদান তাই অনস্বীকার্য।

বক্তারা আরও বলেন, বর্তমানে ভ্যাট পরামর্শক পরীক্ষার সিলেবাসে বেশ কিছু অপ্রাসঙ্গিক বিষয় অন্তর্ভুক্ত করা আছে, যা ভ্যাটের ক্ষেত্রে খুব একটা কাজে আসে না। এই কারণে তারা ভ্যাট পরামর্শক পরীক্ষায় শুধুমাত্র সংশ্লিষ্ট বিষয়ের ওপর গুরুত্বারোপ করে নিবন্ধন প্রক্রিয়া সহজ করার দাবি জানান।

বাংলাদেশ ভ্যাট বার অ্যাসোসিয়েশনের সভাপতি ড. মো. নুরুল আজহারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মো. হাফিজুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠিত সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি সৈয়দ মো. জিয়াউল করিম। বিশেষ অতিথি হিসেবে কাস্টমস, এক্সাইজ ও মুসক আপিল বিভাগের সদস্য একেএম মাহবুবুর রহমান, আইসিএবির ঢাকা রিজিনাল কমিটির চেয়ারম্যান মাহমুদুর রহমান এবং আইসিএবির প্রেসিডেন্ট সিজিএ মুহাম্মদ মামুন উর রশিদ বক্তব্য রাখেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

২০৩৮ ফুটবল বিশ্বকাপের একক আয়োজক হতে চায় যুক্তরাষ্ট্র

ভ্যাট পরামর্শক নিবন্ধন প্রক্রিয়া সহজ করার আহ্বান: অপ্রাসঙ্গিক বিষয় বাদ দেওয়ার দাবি

আপডেট সময় : ১০:৩৭:০১ অপরাহ্ন, শনিবার, ২৭ জুন ২০২৬