আজাদ জম্মু ও কাশ্মীরের চলমান পরিস্থিতি নিয়ে বিদেশি সংবাদমাধ্যমে প্রকাশিত কিছু প্রতিবেদনকে ‘ভুয়া’ ও ‘ভিত্তিহীন’ বলে দাবি করেছে পাকিস্তান। দেশটির তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় জানিয়েছে, খাদ্যবাহী যানবাহন আটকে দেওয়ার যে অভিযোগ তোলা হয়েছে তা সম্পূর্ণ বানোয়াট। সরকারের পক্ষ থেকে এই ধরনের সংবাদ প্রচারের তীব্র নিন্দা জানিয়ে আনুষ্ঠানিক প্রতিবাদ জানানো হয়েছে।
মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, কোনো ধরনের যাচাই-বাছাই ছাড়াই সরকারি তথ্য উপেক্ষা করে এই প্রতিবেদনগুলো তৈরি করা হয়েছে। উল্লেখ্য, সম্প্রতি আজাদ কাশ্মীরে কর্মসংস্থান ও বিধানসভার আসন ব্যবস্থা নিয়ে আন্দোলন শুরু করে জয়েন্ট আওয়ামী অ্যাকশন কমিটি। এই বিক্ষোভকে কেন্দ্র করে সৃষ্ট অস্থিরতার মাঝে সরবরাহ ব্যবস্থা বিঘ্নিত হওয়ার খবর প্রচার করে কিছু আন্তর্জাতিক বার্তা সংস্থা। পাকিস্তান সরকার মনে করে, সঠিক তথ্য যাচাই না করে এমন সংবাদ প্রচার নিয়মিত ঘটনায় পরিণত হয়েছে, যার প্রতিকার হওয়া জরুরি।
রিপোর্টারের নাম 
























