ঢাকা ১২:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬

যুক্তরাষ্ট্রে হাইতি ও সিরিয়ার অভিবাসীদের আইনি সুরক্ষা বাতিলের রায়

যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট হাইতি ও সিরিয়ার লাখ লাখ অভিবাসীর সাময়িক সুরক্ষা মর্যাদা বা টিপিএস বাতিলের পক্ষে রায় দিয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নেওয়া কঠোর অভিবাসন নীতিকে সমর্থন করে আদালতের রক্ষণশীল বিচারকরা এই সিদ্ধান্ত জানান। ৬-৩ ভোটের এই রায়ের ফলে দেশ দুটি থেকে আসা অভিবাসীরা যুক্তরাষ্ট্রে থাকার আইনি অধিকার হারাবেন এবং তাদের নিজ দেশে ফেরত পাঠানোর পথ উন্মুক্ত হবে।

এই রায়ের ফলে হাইতির প্রায় সাড়ে তিন লাখ এবং সিরিয়ার ছয় হাজারের বেশি অভিবাসী সরাসরি ক্ষতিগ্রস্ত হবেন। এর আগে নিম্ন আদালত ট্রাম্প প্রশাসনের এই সিদ্ধান্ত স্থগিত করলেও সুপ্রিম কোর্ট সেই আদেশ বাতিল করে দিয়েছে। বিচারক স্যামুয়েল আলিটো তার রায়ে উল্লেখ করেছেন যে, টিপিএস বাতিলের প্রশাসনিক সিদ্ধান্তের ওপর হস্তক্ষেপ করার আইনি এখতিয়ার আদালতের নেই। তবে উদারপন্থী বিচারকরা এই সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করে ভিন্নমত পোষণ করেছেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

দেশের ৬ জেলায় সন্ধ্যার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির পূর্বাভাস

যুক্তরাষ্ট্রে হাইতি ও সিরিয়ার অভিবাসীদের আইনি সুরক্ষা বাতিলের রায়

আপডেট সময় : ১১:২৫:৩৫ পূর্বাহ্ন, শুক্রবার, ২৬ জুন ২০২৬