ইউরোপের দেশ ইতালিতে বয়ে যাওয়া তীব্র দাবদাহে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। অসহনীয় গরমে দেশটিতে এ পর্যন্ত অন্তত পাঁচজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। পরিস্থিতি বিবেচনায় রাজধানী রোম ও মিলানসহ ১৮টি প্রধান শহরে আবহাওয়া দপ্তর রেড অ্যালার্ট জারি করেছে।
মৃতদের মধ্যে উত্তরাঞ্চলীয় প্রদেশের কৃষক এবং গৃহহীন ব্যক্তিও রয়েছেন। স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, রেড অ্যালার্টের আওতায় থাকা শহরগুলোতে সুস্থ ব্যক্তিদের জন্যও স্বাস্থ্যঝুঁকি তৈরি হতে পারে। গরমের কারণে পর্যটন কেন্দ্রগুলোতেও প্রভাব পড়েছে; ফ্লোরেন্সের বিখ্যাত উফিজি গ্যালারি ও ভেরোনার পর্যটন স্থানগুলো সাময়িকভাবে বন্ধ রাখা হয়েছে।
দাবদাহের প্রভাবে লোম্বার্ডি অঞ্চলে জরুরি বিভাগে রোগীর সংখ্যা ২০ শতাংশ বৃদ্ধি পেয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহের শেষ দিকে তাপমাত্রা রেকর্ড পর্যায়ে পৌঁছাতে পারে। উদ্ভূত পরিস্থিতিতে সাধারণ মানুষকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে স্থানীয় কর্তৃপক্ষ।
রিপোর্টারের নাম 






















