ঢাকা ০৯:৪২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

মৌলভীবাজার সীমান্তে বিজিবির বড় অভিযান: বিদেশি পিস্তল ও বিপুল বিস্ফোরক উদ্ধার

মৌলভীবাজারের বড়লেখা সীমান্ত এলাকায় এক বিশেষ অভিযান পরিচালনা করে তিনটি বিদেশি পিস্তল এবং বিপুল পরিমাণ উচ্চ ক্ষমতাসম্পন্ন বিস্ফোরক উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। বুধবার দিবাগত গভীর রাতে বিজিবি ৫২ ব্যাটালিয়নের একটি দল এই অভিযান চালায়। তবে বিজিবির উপস্থিতি টের পেয়ে জড়িত দুষ্কৃতিকারীরা গহীন জঙ্গলের সুযোগ নিয়ে পালিয়ে যেতে সক্ষম হয়।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে বড়লেখা উপজেলার বিওসিটিলা বিওপির সদস্যরা সীমান্ত পিলার ১৩৮৫/এম-এর কাছে অবস্থান নেয়। তল্লাশিকালে তিনটি বিদেশি পিস্তল ছাড়াও ২৩টি টিউবে মোট তিন কেজি ‘পাওয়ার জেল নাইনটি’ বিস্ফোরক, ২৪টি ডেটোনেটর, ১৫ মিটার ডেটোনেটর তৈরির তার এবং দুটি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়।

বিজিবি ৫২ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. আতাউর রহমান সুজন জানান, সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধ এবং দেশের নিরাপত্তা ও স্থিতিশীলতা বজায় রাখতে বিজিবির এ ধরনের কঠোর নজরদারি ও অভিযান অব্যাহত থাকবে। উদ্ধারকৃত অস্ত্র ও বিস্ফোরকের উৎস এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্ত করতে গোয়েন্দা কার্যক্রম শুরু হয়েছে।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

কুমিল্লায় ট্রেনে টাস্কফোর্সের অভিযান: কোটি টাকার ভারতীয় পণ্য জব্দ

মৌলভীবাজার সীমান্তে বিজিবির বড় অভিযান: বিদেশি পিস্তল ও বিপুল বিস্ফোরক উদ্ধার

আপডেট সময় : ০৮:২১:০৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬