চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি) শাখা ইসলামী ছাত্রশিবিরের আংশিক কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি পদে বহাল রয়েছেন ইব্রাহিম হোসেন রনি এবং সেক্রেটারি হিসেবে মনোনীত হয়েছেন ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী হাবিবউল্লাহ খালিদ। বৃহস্পতিবার সংগঠনের পক্ষ থেকে এক বিজ্ঞপ্তির মাধ্যমে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।
এর আগে বুধবার অনুষ্ঠিত সদস্য সমাবেশে কর্মীদের মতামতের ভিত্তিতে এই নতুন নেতৃত্ব নির্বাচন করা হয়। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল সিবগাতুল্লাহ সিবগা। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কেন্দ্রীয় দপ্তর সম্পাদক আজিজুর রহমান আজাদ।
রিপোর্টারের নাম 

























