ঢাকা ০২:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে গ্রাফিতিতে বিশ্বকাপ হাতে মেসি

ফুটবল মহাতারকা লিওনেল মেসির জন্মদিন উপলক্ষে শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে (শেকৃবি) এক বর্ণাঢ্য আয়োজন করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের আর্জেন্টিনা সমর্থক শিক্ষার্থীদের উদ্যোগে কেন্দ্রীয় খেলার মাঠ সংলগ্ন হলের দেয়ালে মেসির একটি বিশাল গ্রাফিতি অঙ্কন করা হয়। বুধবার বিকেলে এই গ্রাফিতি উন্মোচনের পর কেক কেটে প্রিয় তারকার জন্মদিন উদযাপন করেন ভক্তরা।

অঙ্কিত এই শিল্পকর্মে ২০২২ সালে কাতার বিশ্বকাপে ট্রফি হাতে মেসির সেই ঐতিহাসিক মুহূর্তটি তুলে ধরা হয়েছে। আয়োজক শিক্ষার্থীরা জানান, ফুটবলে মেসির অসামান্য অবদান এবং কোটি ভক্তের আবেগের প্রতি শ্রদ্ধা জানাতেই এই বিশেষ উদ্যোগ। তাদের মতে, এটি কেবল একজন খেলোয়াড়ের প্রতি ভালোবাসা নয়, বরং ক্যাম্পাসে খেলাধুলা ও সৃজনশীলতার এক মেলবন্ধন।

এই আনন্দঘন মুহূর্তে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. বেলাল হোসেনসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। গ্রাফিতিটি উন্মোচনের পর পুরো এলাকায় উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয় এবং সাধারণ শিক্ষার্থীরাও এই নান্দনিক কাজের প্রশংসা করেন।

ট্যাগস :
আপলোডকারীর তথ্য

জনপ্রিয় সংবাদ

মাধবপুরে চেকপোস্টে ৫৯ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার

শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ে গ্রাফিতিতে বিশ্বকাপ হাতে মেসি

আপডেট সময় : ০১:২৭:২২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬