ময়মনসিংহ-৭ আসনের সরকারদলীয় সংসদ সদস্য ডা. মো: মাহাবুবুর রহমান বলেছেন, আওয়ামী লীগ তিনটা জেনারেশনকে ক্ষতিগ্রস্ত করেছে, তাহলো—স্কুল, কলেজ এবং ইউনিভার্সিটি।
তিনি বলেন, নিরাপদ সড়ক আন্দোলন, কোটা আন্দোলন এবং পরে হাসিনার খেদাও আন্দোলনের ফলে এই তিনটা জেনারেশন আগামী ৫০ বছর জীবিত থাকা অবস্থায় আওয়ামী লীগের ফিরে আসার সম্ভাবনা খুবই ক্ষীণ।
বৃহস্পতিবার দুপুরে জাতীয় সংসদ অধিবেশনে বাজেটের ওপর আলোচনায় এসব কথা বলেন।
প্রস্তাবিত বাজেটের জন্য প্রধানমন্ত্রী ও অর্থমন্ত্রীকে ধন্যবাদ জানিয়ে ডা. মাহাবুবুর রহমান বলেন, সারা দেশের জন্য ডেফিনেটলি এটা একটা অসাধারণ বাজেট বলে আমার কাছে মনে হয়েছে। তিনি বলেন, আমরা একসময় ছাত্র আন্দোলন করতাম। বাজেট হওয়ার পরের দিন আমাদেরকে শিক্ষা এবং স্বাস্থ্য এই দুইটা নিয়ে আন্দোলন করতে হতো রাস্তায়। এবার বাজেটের সৌন্দর্যটা ওই জায়গায়, শিক্ষা এবং স্বাস্থ্য দুইটা জায়গায় বাজেট বিগত অর্থ বছরের চেয়ে প্রায় দ্বিগুণ হয়েছে। তৃণমুল পর্যায়ে এটার পড়েছে, কারণ ভ্যাট ও ট্যাক্সের বিষয়গুলো কমানোর কারণে আমরা বাজারে এইবার বাজেটে কোন পরিবর্তন দেখিনি।
তিনি বলেন, স্বাস্থ্য সামগ্রী- যেমন হার্টের স্ট্যান্ডগুলার দাম কমানো হয়েছে, কিডনি ডায়ালাইসিসের দাম কমে আসছে। এরকম অনেকগুলা হেলথ ইস্যু আমাদের এই বাজেটে জেনারেল পপুলেশনকে সাংঘাতিকভাবে নাড়া দিয়েছে। বিশেষ করে মেডিকেল শিক্ষায় এআই সহ যে ডেভেলপমেন্ট চিন্তা করা হয়েছে আমি মনে করি এটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত। এতে আমাদের ভবিষ্যৎ প্রজন্মের ডাক্তাররা আরো উন্নতমানের শিক্ষায় শিক্ষিত হবে।
তিনি বলেন, স্বাস্থ্যে আরেকটা ইউনিক ডিসিশন আসছে, তা হলো নেটওয়ার্ক অফ এম্বুলেন্স। আমাদের কনসেপ্টে এটা ছিল না। আমাদের প্রধানমন্ত্রীর যে ভিশন, সেই ভিশনে তিনি প্রিভেনশনকে কিউরের ওপর জায়গা দিয়েছেন এবং তিনি গ্রামের ওয়ার্ড লেভেল পর্যন্ত স্বাস্থ্য নিয়ে যাওয়ার জন্য একটা প্ল্যান করেছেন, যেটা অবশ্যই সাধারণ মানুষের জন্য খুবই উপকারে আসবে ।
মাহাবুবুর রহমান বলেন, প্রধানমন্ত্রীর যে যুগান্তকারী সিদ্ধান্ত হেলথ কার্ড, এই হেলথ কার্ড ভবিষ্যতে অন্যতম গুরুত্বপূর্ণ কার্ড হতে যাচ্ছে। আমি তো মনে করি ফ্যামিলি কার্ডের থেকেও বড় কাজে আসবে হেলথ কার্ড। যে হেলথ কার্ডের মধ্যে টিপস থাকবে যেখানেই যাবে সেখানেই ডাক্তাররা পেশেন্টের সব ইনফরমেশন পেয়ে যাবে।
শিক্ষাখাতে বাজেটে প্রায় দ্বিগুণ করা হয়েছে। আমাদের যোগ্য শিক্ষামন্ত্রীর নেতৃত্বে প্রাথমিক শিক্ষায় ‘ওয়ান ট্যাব ওয়ান স্টুডেন্ট’ পলিসি যদি বাস্তবায়নে যেতে পারি, তবে আমাদের শিক্ষার্থীরা পড়াশোনা করে উঠে আসবে। এছাড়া শিক্ষা ক্ষেত্রে ফ্রি ওয়াইফাই ছাত্রদের একাডেমিক ম্যাটেরিয়ালস যোগাড় করার জন্য অনেক হেল্পফুল হবে।
তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ওপর ট্যাক্স আরোপের সমালোচনা করে তিনি বলেন, ট্রাস্টি বোর্ড দ্বারাপরিচালিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো অলাভজনক প্রতিষ্ঠান। একটি অলাভজনক প্রতিষ্ঠান কীভাবে করযোগ্য হয়, এটা আমাদের মাথায় আসে না। বিগত সরকার এটাকে ব্যবসায়িকভাবে নিয়ে এখান থেকে টাকা নিয়েছে, চাঁদাবাজি করেছে । আমি অনুরোধ করব সরকার যেহেতু শিক্ষার জন্য এত কিছু করছে, ট্রাস্টি বোর্ডকে যেন ট্যাক্সের আওতা থেকে বাইরে রাখা হয়।
বিএনপির এই সংসদ সদস্য বলেন, প্রধানমন্ত্রী বাংলাদেশকে আজ যে উচ্চতায় নিয়ে গেছেন তার প্রমাণ হলো মালয়েশিয়া ও চায়না ভিজিট। একটা দেশের প্রাইম মিনিস্টার কতটা খুশি থাকলে আনোয়ার ইব্রাহিমের মতো মানুষ তার নিজের ফেসবুক আইডি থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রীর ভিজিটের ভিডিও শেয়ার করেন।

আমার দেশের খবর পেতে গুগল নিউজ চ্যানেল ফলো করুন
ব্রেকিং নিউজ::
৫০ বছরেও আ.লীগের ফিরে আসার সম্ভাবনা ক্ষীণ
-
রিপোর্টারের নাম - আপডেট সময় : ০২:৩৬:২৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৫ জুন ২০২৬
- ২ বার পড়া হয়েছে
ট্যাগস :
জনপ্রিয় সংবাদ